shono
Advertisement
Kolkata

চেম্বারে ডেকে যৌন হেনস্তা! ভবানীপুরে হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তরুণীর

অভিযুক্ত চিকিৎসকের সন্ধানে ভবানীপুর থানার পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 12:40 PM May 26, 2025Updated: 12:40 PM May 26, 2025

অর্ণব আইচ: চেম্বারে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি! যৌন নির্যাতনের অভিযোগে শহরের এক হোমিওপ‌্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তরুণী। এই ঘটনায় শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ভবানীপুরের শ‌্যামাপ্রসাদ মুখার্জি রোডের উপর একটি নামী হোমিওপ‌্যাথিক ওষুধের দোকান লাগোয়া চেম্বার রয়েছে অভিযুক্ত ওই চিকিৎসকের। শারীরিক অসুস্থতার জেরে ওই হোমিওপ‌্যাথিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন তরুণী। সেখানেই অভিযুক্ত চিকিৎসক তাঁর সঙ্গে দুষ্কর্ম করেন বলে দাবি নির্যাতিতার।

শনিবার ভবানীপুর থানায় ওই তরুণী অভিযোগ জানিয়ে বলেন, বিভিন্ন অছিলায় ওই চিকিৎসক চেম্বারের মধ্যেই তাঁর শ্লীলতাহানি করতে শুরু করেন। তরুণী প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি। বরং, তাঁর স্বাস্থ‌্যপরীক্ষার জন‌্য এগুলি প্রয়োজন বলে দাবি করেন চিকিৎসক। যদিও পুলিশের কাছে তরুণীর অভিযোগ, স্বাস্থ‌্য পরীক্ষার অছিলায় চিকিৎসক শ্লীলতাহানিই করেছেন। এই অভিযোগ হতে আসার পর ভবানীপুর থানার পুলিশের একটি দল ওই চিকিৎসকের সন্ধান শুরু করে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক আর চেম্বারেও আসছেন না। তিনি বাড়ি থেকে পালিয়েছেন বলে অভিযোগ। ওই চিকিৎসকের সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেম্বারে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি!
  • যৌন নির্যাতনের অভিযোগে শহরের এক হোমিওপ‌্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তরুণী।
  • এই ঘটনায় শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী।
Advertisement