shono
Advertisement

ভরদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে এলোপাথাড়ি ছুরি, তদন্তে পুলিশ

হামলার কারণ নিয়ে ধোঁয়াশা The post ভরদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে এলোপাথাড়ি ছুরি, তদন্তে পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 PM Dec 21, 2018Updated: 06:46 PM Dec 21, 2018

কলহার মুখোপাধ্যায়:  অফিসে ছিল ছেলে ও বউ। ভরদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হামলা দুষ্কৃতীর৷ এলোপাথাড়ি ছুরির ঘায়ে জখম ৭১ বছরের জয়শ্রী চক্রবর্তী। সংকটজনক অবস্থায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷ তবে কী কারণে বৃদ্ধাকে টার্গেট করল দুষ্কৃতী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

Advertisement

[সাত বছর ধরে নাট্যদল ‘পদাতিক’-এর সঙ্গেও যোগাযোগ ছিল না সুজাতার]

সল্টলেকের পূর্বাচল এলাকার একটি অভিজাত বহুতলে থাকে এই পরিবার। সকালে অফিসে বেরোন ছেলে আশিস ও তাঁর বউমা৷ এরপর বাড়িতে একাই ছিলেন জয়শ্রী৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বারোটা নাগাদ হেলমেট পড়ে ফ্ল্যাটে ঢোকে এক যুবক৷ জয়শ্রী দেবীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়৷ জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা৷ যন্ত্রণায় কাতরাতে থাকেন৷ সেই সুযোগে পালিয়ে যায় দুষ্কৃতী৷ চিৎকার শুনে বহুতলের সামনে এলাকার অন্য আবাসিকরা বেরিয়ে আসে৷ বৃদ্ধার ছেলে আশিসবাবু জানান, অফিসে থাকাকালীন আচমকা তাঁর কাছে এক আবাসিকের নম্বর থেকে ফোন আসে৷ তাঁকে জানানো হয়, বাড়িতে জখম হয়ে পড়ে আছেন তাঁর মা৷ খবর পেয়ে তড়িঘড়ি নিজের বাড়িতে আসেন তিনি৷ তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে৷ চিকিৎসকরা জানান, ছুরি দিয়ে শরীরের ২৭টি জায়গায় আঘাত করা হয়েছে ওই মহিলার৷ বেশ কয়েকটি জায়গার চোট যথেষ্ট গুরুতর৷

[নতুন বছরের আগে হচ্ছে না রথযাত্রা! হাই কোর্টের রায়ে ব্যাকফুটে বিজেপি]

বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন ছেলে আশিস চক্রবর্তী৷ এই ঘটনায় এখনও কোনও সূত্র খুঁজে পাননি তদন্তকারী অফিসাররা৷ অভিজাত ওই বহুতলে ২৪ ঘণ্টা পাহারা মোতায়েন আছে৷ তা সত্ত্বেও কীভাবে দিনদুপুরে কেউ বহুতলে ঢুকে বৃদ্ধার উপর হামলা করল ! ওই দুষ্কৃতী বাড়িতে লুটপাটও করেনি৷ তাহলে কীসের প্রতিহিংসায় হামলা হয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন৷ এই হামলার নেপথ্যে পরিচিত কারও যোগসাজশ আছে কী না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

The post ভরদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে এলোপাথাড়ি ছুরি, তদন্তে পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement