shono
Advertisement

পড়াশোনায় দাদার সঙ্গে তুলনা, সহ্য করতে না পেরে আত্মঘাতী কলেজ পড়ুয়া

মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। The post পড়াশোনায় দাদার সঙ্গে তুলনা, সহ্য করতে না পেরে আত্মঘাতী কলেজ পড়ুয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 06:56 PM Apr 11, 2018Updated: 07:11 PM Apr 11, 2018

অর্ণব আইচ: পড়াশোনা শিখে দাদার মতো হতে হবে। ভাল চাকরি করতে হবে। অনেক অর্থ উপার্জন করতে হবে। ২১ বছরের ঋক বসুকে লাগাতার এসব কথাই শুনতে হত পরিবারের লোকেদের থেকে। ক্রমাগত দাদার সঙ্গে তুলনা টানা মোটে পছন্দ ছিল না তাঁর। আর তাই সহ্য হল না নিজের জীবন। এসব থেকে মুক্তি পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথই বেছে নিলেন গড়ফার বাসিন্দা।

Advertisement

[পঞ্চায়েতে জাতীয় রাজনীতির সমীকরণ, এনসিপির সঙ্গে হাত মেলাল ডিএসপি]

ঘটনা বুধবারের। বাইপাসের ধারে অভিষিক্তা আবাসনের একটি ঘর থেকে ঋকের ঝুলন্ত দেহ উদ্ধার করেন তাঁর পরিবারের সদস্যরা। নিজের ল্যাপটপের চার্জারের তার গলায় জড়িয়েই ঝুলে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়ফা থানার পুলিশকে। ঋককে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঋকের পরিবারের তরফে খুনের কোনও সন্দেহ প্রকাশ করা হয়নি। পুলিশেরও প্রাথমিক ধারণা, আত্মহত্যাই করেছেন ঋক। তাঁর মৃতদেহকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আসন সংখ্যার তুলনায় দেড়গুণ বেশি প্রার্থী, বিক্ষুদ্ধদের নিয়ে নাজেহাল শাসকদল]

ঋকের বাবাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সেন্ট জেভিয়ার্স কলেজের বিকম অনার্সের চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন ঋক। চলতি মাসের ১৮ তারিখ থেকেই তাঁর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পড়াশোনায় একেবারেই মন ছিল না ওই ছাত্রর। তাঁর দাদা দেবল বসুর সঙ্গে প্রায়ই তুলনা টানা হত তাঁর। কাজের সূত্রে জার্মানিতে থাকেন তাঁর দাদা। ঋকের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই বারবার তাঁকে দাদার কথা মনে করানো হত। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই হয়তো আত্মহত্যা করেছেন ঋক বলে অনুমান পুলিশের। গড়ফা থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পরই বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুলিশ।

The post পড়াশোনায় দাদার সঙ্গে তুলনা, সহ্য করতে না পেরে আত্মঘাতী কলেজ পড়ুয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement