shono
Advertisement

Breaking News

Yuva Sathi

অনলাইনে বেকার ভাতার আবেদনের সময় পরিবর্তন, জেনে নিন কী জানাল নবান্ন

এবারের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা পাবেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা।
Published By: Sayani SenPosted: 06:13 PM Feb 20, 2026Updated: 06:53 PM Feb 20, 2026

যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদনের সময় বেঁধে দিল রাজ্য সরকার। এবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন। তবে অন্য সময় আর অনলাইনে আবেদন করা যাবে না। নির্দিষ্ট সময়ের আগে কিংবা পরে আবেদনের পোর্টালে ঢুকলেই আবেদনকারী দেখতে পাবেন ওই নতুন সময়সীমা।

Advertisement

এবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন। তবে অন্য সময় আর অনলাইনে আবেদন করা যাবে না।

এবারের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা পাবেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই প্রকল্পে চলছে আবেদনের প্রক্রিয়া। যুবসাথী প্রকল্পের জন্য রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে চালু করা হয়েছে ক্যাম্প। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গে মিলবে রসিদও। এই প্রকল্পের সুবিধা পেতে ২১ থেকে ৪০ বছর বয়সি হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা পাওয়া যাবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর।

যুবসাথী প্রকল্পে আবেদনের ক্যাম্প শুরুর দিনেই যে জনসমুদ্র দেখা গিয়েছে, তাতেই বড়সড় সিদ্ধান্ত নেয় নবান্ন। অনলাইনেও ফর্মপূরণ করার সিদ্ধান্ত জানানো হয়। আর তারপর থেকেই অনলাইনেও করা যাচ্ছে আবেদন। কীভাবে আবেদন করবেন? প্রথমে চলে যান https://apas.wb.gov.in – এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ‘ক্লিক টু অ্যাপ্লাই’। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। এবার থেকে অনলাইন আবেদনের সময়ও বেঁধে দিল নবান্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement