shono
Advertisement
Bajaj

২৫ হাজারের মধ্যে দু'চাকা খুঁজছেন? দারুণ এক ই-স্কুটার নিয়ে হাজির বাজাজ

Affordable Scooter: নিশ্চয়ই ভাবছেন এর ফিচার কী কী, চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 04:19 PM Feb 16, 2026Updated: 04:48 PM Feb 16, 2026

দু'চাকা কেনার প্ল্যান করছেন? বাজেট ৩০ হাজারেরও কম? নিশ্চয়ই ভাবছেন সেকেন্ড হ্যান্ড ছাড়া উপায় নেয়! কিন্তু আপনার জন্যই রয়েছে দারুণ খবর। এবার মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে বাজাজ। মাত্র ২৫ হাজারে পাবেন বাজাজের এই ই-স্কুটার। নিশ্চয়ই ভাবছেন এর ফিচার কী কী, চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

Advertisement

ফাইল ছবি।

বাজারের এই নয়া স্কুটারের নাম 'New Bajaj Chetak 2026'। এর মাইলেজ ১৭০ কিমি। অর্থাৎ একবার ফুল চার্জ করলে এই গাড়ি ছুটবে ১৭০ কিলোমিটার। একঘণ্টায় পৌঁছে দেবে ৭০ থেকে ৭৫ কিলোমিটার পথ। এতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই স্কুটারটির পুরোটাই ধাতব। ফলে প্লাস্টিক বডির স্কুটারের তুলনায় এটি দেখতেও অনেক বেশি আকর্ষণীয়। রয়েছে মসৃণ এলইডি আলো। রয়েছে একাধিক রঙের অপশন। যা আর পাঁচটি স্কুটারের থেকে একটি একেবারে আলাদা করে তুলেছে।

মাইলেজ ১৭০ কিমি। অর্থাৎ একবার ফুল চার্জ করলে এই গাড়ি ছুটবে ১৭০ কিলোমিটার। একঘণ্টায় পৌঁছে দেবে ৭০ থেকে ৭৫ কিলোমিটার পথ। এতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই স্কুটারটির পুরোটাই ধাতব।

নিশ্চয়ই ভাবছেন ফুল চার্জে কতক্ষণ সময় লাগবে? স্ট্যান্ডার্ড সকেট ব্যবহার করে বাড়িতে চার্জ দিতে লাগবে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা। তবে  এই স্কুটারটি শহরের বাসিন্দাদের জন্য দারুন। তাই যদি সস্তায় দু'চাকা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেরি না করে এখনই কিনে ফেলুন 'New Bajaj Chetak 2026'। দাম মাত্র ২৫ হাজার ৫০০ টাকা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার