shono
Advertisement
Hair

বৃষ্টিতে চুল ভিজে গিয়েছে? এই কাজগুলি না করলেই হতে পারে দফারফা

এই নিয়মগুলি মেনে চললে চুল হবে আরও স্বাস্থ্যোজ্জ্বল। বর্ষাকালেও মিলবে চুল পড়ার সমস্যা থেকে রেহাই।
Published By: Sayani SenPosted: 06:56 PM Jul 05, 2026Updated: 06:57 PM Jul 05, 2026

বর্ষার বৃষ্টিতে ভিজছে বাংলা। এই রোদ তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। গন্তব্যে পৌঁছতে গিয়ে ভিজে যাচ্ছেতাই কাণ্ড। চুলেরও দফারফা। বর্ষাকালে এমনিই চুল পড়ার সমস্যা কিছুটা বেড়ে যায়। তার উপর আবার বৃষ্টিতে চুল ভিজলে তো আর কথাই নেই। এই সময়ে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। নইলে চুল পড়ার সমস্যা বেড়ে হতে পারে দ্বিগুণ।

Advertisement

  • চুলে বৃষ্টির জল শুকোতে দেবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে চুল ধুয়ে ফেলুন। হালকা গরম জলে চুল ধুতে পারলে ভালো হয়। শ্যাম্পুও করে নিতে পারেন। নইলে ক্ষতি হতে পারে চুলের।
  • শ্য়াম্পু করার পর ভালো করে চুলে কন্ডিশনার লাগান। নইলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। জল দিয়ে ধুয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন। হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
  • বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে। তার ফলে স্যাঁতস্য়াতে করে চতুর্দিক। চুলও স্য়াঁতস্যাতে হয়ে যায়। শুকোতে সময় নেয় বেশি। তাই বর্ষাকালে চুলের গোড়া কোনওভাবেই ভিজে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন।

প্রতীকী ছবি

  • এই সময়ে চুল সপ্তাহে ২ থেকে ৩ বারের বেশি শ্যাম্পু করবেন না। তাতে চুল শুকোতেও সমস্যা। আবার বর্ষার জলে ক্ষতিও হতে পারে চুলের।
  • এই সমস্যা খুশকি, চুলের গোড়ায় চুলকানোর সমস্যা বেড়ে যায়। সেসব হলেই ব্যবস্থা নিন। নইলে ক্ষতি হতে পারে চুলের।
  • সপ্তাহে কমপক্ষে একদিন চুলে কন্ডশনিং মাস্ক ব্যবহার করুন। বাজারচলতি সামগ্রী না কিনে বাড়িতে টক দই, ডিম দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন। তাতে বাড়বে চুলের ঔজ্জ্বল্য।

এই নিয়মগুলি মেনে চললে চুল হবে আরও স্বাস্থ্যোজ্জ্বল। বর্ষাকালেও মিলবে চুল পড়ার সমস্যা থেকে রেহাই। কে বলতে পারে আপনার একঢাল চুলই হয়তো হতে পারে অন্যের ঈর্ষার কারণ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement