shono
Advertisement

কেন মশারা বেছে বেছে আপনার মতো বিশেষ কাউকেই কামড়ায়?

জানলে অবাক হবেন৷ The post কেন মশারা বেছে বেছে আপনার মতো বিশেষ কাউকেই কামড়ায়? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Nov 21, 2017Updated: 02:08 PM Nov 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসে আছেন বন্ধুদের দলে৷ কিন্তু মশাদের টার্গেটে যেন আপনিই৷ এদিক ওদিক থেকে এসে আপনার গায়েই যেন সূচ ফুটিয়ে পালাচ্ছে মশার দল৷ কিন্তু এত লোক থাকতে আপনিই কেন? কোনও নির্দিষ্ট কারণ আছে কি? বিশেষজ্ঞরা বলছেন, আলবাত আছে, নইলে সাধে কি আর মশারা বেছে বেছে কাউকে কামড়ায়!

Advertisement

[শীত আসার আগেই জেনে নিন ভাল গুড় চেনার সহজ উপায়]

তা কেন মশারা বেছে বেছে বিশেষ কাউকেই কামড়ায়?

ব্লাড গ্রুপ: বিশেষ ব্লাড গ্রুপ এর জন্য দায়ী৷ দেখা গিয়েছে o+ , o- দুই ব্লাড গ্রুপের মানুষকেই বেশি মশা কামড়ায়৷ সুতরাং এই ব্লাড গ্রুপের মানুষদের মশা তাড়ানোর ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছু করার নেই৷

গর্ভবতী: মশাদের টার্গেটে থাকে গর্ভবতীরাও৷ কেন? জানা যাচ্ছে, গর্ভবতীদের শরীরে এক বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাদের আকৃষ্ট করে৷ তাই ঝাঁকে ঝাঁকে তারা গর্ভবতীদের দিকে ছুটে আসে৷ এ ব্যাপারে মহিলাদের আগেভাগে সতর্ক থাকতে হবে৷

ঘামের গন্ধ: অনেকেই বেশি ঘেমে ওঠেন৷ আর ঘামের ল্যাকটিক অ্যাসিড মশাদের হাতছানি দেয়৷ বডি টেমপারেচারের তারতম্যও ঘামের একটা কারণ৷ সুতরাং কারও যদি বেশি ঘাম হয়, তবে মশার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে৷

[দাঁড়িয়ে জল পান করেন? জানেন কী ক্ষতি করছেন নিজের শরীরের?]

পোশাকের রং: পোশাকের রংও মশাদের ডাক পাঠায়৷ বিশেষত গাঢ় কোনও রং৷ লাল রং হলে তো আর কথাই নেই৷ তাই গরম বা যে যে সময়ে মশাদের উপদ্রব বেশি, সেই সময় হালকা রংয়ের পোশাক পরাই শ্রেয়৷

জিন: কোনও কোনও ব্যক্তির শরীরে স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে৷ সেটা জিনগত কারণেই তৈরি হয়৷ শরীরের নিজস্ব প্রক্রিয়া৷ জিনের কারণেই তা কারও কারও ক্ষেত্রে থাকে না৷ এক্ষেত্রেও মশা তাড়ানো ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই৷

[বিয়ের দিন কনেদের মাথায় কোন চিন্তা ঘুরপাক খায়?]

The post কেন মশারা বেছে বেছে আপনার মতো বিশেষ কাউকেই কামড়ায়? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার