shono
Advertisement
Vastu Tips

দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?

বাস্তুশাস্ত্র বলে, ভুল রঙের পর্দা যেমন অশুভ বাতাসকে প্রশ্রয় দেয়, তেমনই সঠিক রঙের ছোঁয়ায় ঘরের ভাগ্য ফিরতে পারে ম্যাজিকের মতো। অন্দরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি ধরে রাখতে পর্দার ভূমিকা তাই অপরিসীম।
Published By: Buddhadeb HalderPosted: 04:37 PM Jun 30, 2026Updated: 04:37 PM Jun 30, 2026

বাড়ি শুধু চারটে দেওয়ালের খাঁচা নয়, আস্ত একটা সজীব সত্তা। সেখানে প্রতিটা আসবাব, আলোর রোশনাই, এমনকী জানলার ধারে ঝুলে থাকা পর্দাটুকুরও একটা নিজস্ব স্পন্দন থাকে। বাস্তুশাস্ত্র বলে, ভুল রঙের পর্দা যেমন অশুভ বাতাসকে প্রশ্রয় দেয়, তেমনই সঠিক রঙের ছোঁয়ায় ঘরের ভাগ্য ফিরতে পারে ম্যাজিকের মতো। অন্দরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি ধরে রাখতে পর্দার ভূমিকা তাই অপরিসীম। জেনে নিন, বাস্তুর নিয়ম মেনে কোন ঘরে কেমন পর্দা ঝোলালে আপনার সংসারে উপচে পড়বে ইতিবাচক শক্তি।

Advertisement

ছবি: সংগৃহীত

বৈঠকখানায় স্নিগ্ধতার ছোঁয়া
ড্রয়িং রুম বা অতিথিদের বসার ঘর হল বাড়ির দর্পণ। বাস্তুমতে, এই ঘরের পর্দা হওয়া উচিত ক্রিম, হালকা বাদামি বা বেজ রঙের। এই মৃদু রংগুলো বৈঠকখানায় এক অদ্ভুত আন্তরিক পরিবেশ তৈরি করে। অতিথি সমাগমেও বজায় থাকে সুমধুর মানসিকতা।

কর্তার ঘরে নীল-কমলার ম্যাজিক
যিনি সংসারের হাল ধরে আছেন, তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা সবচেয়ে জরুরি। বাস্তু অনুযায়ী, গৃহকর্তার শোওয়ার ঘরের দরজা-জানালায় নীল, বাদামি কিংবা কমলা রঙের পর্দা লাগানো অত্যন্ত শুভ। এতে কর্তার শরীর ভালো থাকে এবং পরিবারের সদস্যদের সাফল্যের পথ প্রশস্ত হয়।

নবদম্পতির ঘরে প্রেমের ওম
নতুন বিবাহিত দম্পতির শোওয়ার ঘর হওয়া উচিত আবেগ ও ভালোবাসায় ভরপুর। এই ঘরের জন্য লাল, গোলাপি বা বেগুনি রঙের পর্দা সবচেয়ে উপযুক্ত। এই উজ্জ্বল রংগুলো দাম্পত্য সম্পর্কের মধুরতা বাড়ায়, পারস্পরিক বোঝাপড়া দৃঢ় করে এবং সম্পর্কে নতুন আশার আলো ছড়ায়।

ছবি: সংগৃহীত

পড়ুয়াদের জন্য সবুজ সতেজতা
পড়াশোনায় মন বসছে না? বাচ্চার পড়ার ঘরে সবুজ, নীল কিংবা হালকা গোলাপি রঙের পর্দা ঝুলিয়ে দেখুন। বাস্তুবিদদের মতে, এই রং মন শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং পড়ার ক্লান্তি দূর করে। শিশুদের ঘরের জন্য হালকা নীল বা উজ্জ্বল হলুদ রঙও বেশ কার্যকরী।

ঠাকুরঘরে আধ্যাত্মিকতার টান
পুজোর ঘর মানেই এক পরম শান্তি। এই পবিত্র কোণটির দরজায় বা জানালায় কমলা কিংবা হালকা হলুদ রঙের পর্দা ব্যবহার করুন। এই দুই রঙ আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে এবং ঈশ্বরের আশীর্বাদে গৃহকোণকে ভরিয়ে তোলে।

আর্থিক সমৃদ্ধি ও কলহ মুক্তি
সংসারে কি নিত্যদিন অশান্তি লেগেই আছে? বাস্তু বলছে, বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের পর্দা ঝোলালে পারিবারিক কলহ কমে। আর যদি লক্ষ্মীর কৃপা পেতে চান, তবে বাড়ির উত্তর দিকে নীল রঙের পর্দা লাগান। কারণ উত্তর দিক সম্পদের দেবতানির্ভর, এই রঙের প্রভাবে দূর হবে আর্থিক অনটন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement