shono
Advertisement

Breaking News

Nabokailash

বাংলার 'নবকৈলাসে' ভিড় জমাচ্ছেন বিদেশি ভক্তরা, মাহাত্ম্য জেনে ঘুরে আসুন আপনিও

সম্প্রতি স্পেনের ২২ পর্যটক এসেছিলেন ঐতিহ্যে মোড়া এই নবকৈলাসে। মন্দির দেখে মুগ্ধ তাঁরা।
Published By: Tiyasha SarkarPosted: 04:54 PM Feb 15, 2026Updated: 04:54 PM Feb 15, 2026

হাতে কয়েকদিনের ছুটি? ধারে কাছে কোনও ধর্মস্থানে ঘুরতে চাওয়ার পরিকল্পা করছেন? চলে যেতে পারেন কালনার ১০৮ শিবমন্দিরে। যা নবকৈলাস নামেই পরিচিত। এই সাদা-কালো শিবের টানে বছরের পর বছর, এই মন্দির দর্শনে আসেন দেশ-বিদেশের পর্যটকরা। সম্প্রতি স্পেনের ২২ পর্যটক এসেছিলেন ঐতিহ্যে মোড়া এই নবকৈলাসে। মন্দির দেখে মুগ্ধ তাঁরা। ঘুরে আসুন আপনিও।

Advertisement

কালনার নবকৈলাসে স্প্যানিশ পর্যটকরা। নিজস্ব ছবি

বর্ধমান ও কালনার ১০৮ টি শিবমন্দির সারাদেশে অত্যন্ত পরিচিত। ১৮০৯ সালে কালনায় এই মন্দির তৈরি করেন মহারাজ তেজচন্দ্র বাহাদুর। এই ১০৮ মন্দিরকে একত্রে ‘নবকৈলাস’ বলা হয়। মন্দিরের কারুকার্য ও গঠনশৈলী নজরকাড়া। যা পর্যটকদের বারবার টানে। এখানে দুটি বৃত্তাকারের বাইরের অংশে ৭৪টি ও ভিতরের অংশে ৩৪টি শিবমন্দির রয়েছে। মন্দিরগুলিতে সাদা ও কালো শিবলিঙ্গ রয়েছে। প্রতিবছর শিবরাত্রির দিন হাজার-হাজার ভক্ত শিবের মাথায়  জল ঢালেন এই মন্দিরেই। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাত রঙের আলোয় সাজানো হচ্ছে মন্দির চত্বর। বছরের বিশেষ দিনগুলিতে তেরঙা আলোয় আলোকিত হবে চারপাশ। এই কাজে প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান উপপুরপ্রধান তপন পোড়েল।  সদ্যই মন্দির পরিদর্শনে এসেছিলেন স্প্যানিশ পর্যটকরা।  

কালনার নবকৈলাসে স্প্যানিশ পর্যটকরা। নিজস্ব ছবি

এবিষয়ে গাইড অদ্রিজা বন্দ্যোপাধ্যায় বলেন, “ মন্দিরের গঠনশৈলী ও সাদা ও কালো শিবলিঙ্গের বৈচিত্র্য নিয়ে স্প্যানিশ পর্যটকরা ভীষণ আগ্রহ প্রকাশ করেছে। ইংরাজিতে তাদের বিষয়টা বোঝানো হয়েছে। সাদা শিব মঙ্গল ও শান্তির প্রতীক এবং কালো শিব আধ্যাত্মিক শক্তির প্রতীক।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার