shono
Advertisement

জানেন, কী ভাবে দাম্পত্য কাটাচ্ছেন এই দেশের অধিকাংশ বাসিন্দা?

সমীক্ষায় মিলল তথ্য৷ The post জানেন, কী ভাবে দাম্পত্য কাটাচ্ছেন এই দেশের অধিকাংশ বাসিন্দা? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Jul 06, 2017Updated: 03:50 PM Jul 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কহৃদয় দিয়ে ভালবাসা যায় ঠিকই৷ কিন্তু, দাম্পত্যজীবনে সেই ভালবাসার প্রকাশের অন্যতম মাধ্যম শরীর৷ তাই স্বামী-স্ত্রীর সুস্থ ও স্বাভাবিক যৌন সম্পর্ক  দাম্পত্যকে আরও মধুর করে তোলে৷ কিন্তু, জানেন কী, এর উলটোটাও সম্ভব৷ মানে দাম্পত্য আছে, কিন্তু যৌনতা নেই৷ সম্প্রতি জাপানে এক সমীক্ষায় দেখা গিয়েছে, সেখানকার প্রায় অর্ধেক বিবাহিত দম্পতি একমাসেরও বেশি সময়ে যৌন সম্পর্কে লিপ্ত হননি৷ অদূর ভবিষ্যতে যে তাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হবেন, এমন আশাও করেন না তাঁরা৷ বস্তুত, সমীক্ষায় দেখা গিয়েছে, জাপানে এখন রেকর্ড সংখ্যক বিবাহিত দম্পত্তি এমনই ‘সেক্সলেস ম্যারেজ’ বা যৌনতাহীন দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷

Advertisement

[জানেন, মাসে কতবার যৌন সম্পর্কে এড়ানো যাবে ক্যানসারের সম্ভাবনা?]

জানা গিয়েছে, জাপানে ১৬ থেকে ৪৯ বছর বয়সী নাগরিকদের ওপর একটি সমীক্ষা চালিয়েছে সেদেশের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন৷ এই সমীক্ষায় নিজেদের মতামত জানিয়েছেন ১২০০ মানুষ৷ সাতচল্লিশ শতাংশ বিবাহিত পুরুষ ও মহিলা বলেছেন, তাঁরা সেক্সলেস ম্যারেজ বা যৌনতাহীন দাম্পত্যজীবন কাটাচ্ছেন৷ প্রসঙ্গত, দাম্পত্য জীবনে যৌনতা নিয়ে ২০০৪ সালে প্রথম সমীক্ষা হয় জাপানে৷ সেবার দেখা গিয়েছিল, সূর্যোদয়ের দেশে ৩১.৯ শতাংশ দম্পতির ব্যক্তিগত জীবনে যৌনতার স্বাদ থেকে বঞ্চিত৷ জাপানের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সভাপতি কুনিও কিটামুরি বলেছেন, গত কয়েক বছরে জাপানে এই সেক্সলেস ম্যারেডের প্রবণতা কয়েক গুণ বেড়ে গিয়েছে৷

[বিয়ে টিকিয়ে রাখতে এই কাজটা অবশ্যই মন দিয়ে করুন]

যদিও সমীক্ষায় উঠে আসা তথ্য বিশেষ  গুরুত্ব দিতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ৷ তাদের দাবি, শুধু জাপানেই নয়, সারা বিশ্বেই এখন উন্নত দেশগুলিতে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে৷ তাই পরিবারকে আর সময় দিতে পারছেন না তাঁরা৷ যার প্রভাব পড়ছে যৌনজীবনেও৷ জাপানের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের সভাপতি কুনিও কিটামুরিও জানিয়েছেন, জাপানের প্রায় ৩০ শতাংশ পুরুষ জানিয়েছেন, সারাদিনের পরিশ্রমের পর তাঁরা এতটাই ক্লান্ত হয়ে পড়েন, যে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার উৎসাহ পান না৷

[৭টি ‘সেক্স পজিশন’ যা মহিলাদের দু’চোখের বিষ!]

প্রসঙ্গত, জাপানের কাজের কোনও বাঁধাধরা সময় নেই৷ ২০১৫ সালে একমাসে প্রায় ১০০ ঘণ্টা ওভারটাইম করেন জাপানের একটি বিজ্ঞাপন সংস্থার কর্মী৷ পরে অবসাদে তিনি আত্মঘাতী হন৷ এই ঘটনার পর নড়েচড়ে জাপান সরকার৷ জানা গিয়েছে, প্রতি মাসে ওভারটাইমের সময়সীমা সর্বোচ্চ ৬০ ঘন্টা করার কথা ভাবছে শিনজি আবে-র সরকার৷

The post জানেন, কী ভাবে দাম্পত্য কাটাচ্ছেন এই দেশের অধিকাংশ বাসিন্দা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার