সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে মধুচন্দ্রিমার পরই নাকি বিবাহিত জীবনের যাবতীয় মধু শেষ হয়ে যায়৷ তখন কেবলই পড়ে থাকে দায়িত্ব, কর্তব্য আর দাম্পত্য৷ কিন্তু নারী-পুরুষের সম্পর্ক তো কেবলমাত্র সামাজিক কিংবা সাংসারিক নয়৷ শরীরও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ শরীর সন্তুষ্ট হলে তবেই না মনে শান্তি থাকবে৷ তবে একই শরীরের সঙ্গে মিলনও যেন গতানুগতিক হয়ে দাঁড়ায়৷ গতানুগতিকতার এই নাগপাশ থেকে পুরুষদের উদ্ধার করার নয়া উপায় বের করেছে ভিআর ব্যাঞ্জার্স নামে এক সংস্থা৷
[সব স্কুলে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা, খুশি শিক্ষক-বিদ্বজ্জনরাও]
ভারচুয়াল উপায়েই অ্যাকচুয়াল সমস্যার সমাধান তারা করেছে বলে দাবি ওই সংস্থার৷ কারণ পুরুষদের জন্য এমন একটি হেডসেট তারা আবিষ্কার করেছে৷ যা পরে থাকলে নাকি স্ত্রী বা প্রেমিকার সঙ্গে যৌনক্রিয়ায় মত্ত হলেও মনে হবে যেন কোনও পর্নস্টারের সঙ্গে রয়েছেন৷ সংস্থার দাবি, এতে পুরুষদের উদ্যম আরও বেড়ে যাবে৷ আর তাঁরা আরও ভালভাবে মিলন উপভোগ করতে পারবেন৷ ইতিমধ্যেই নতুন এই প্রোডাক্টের ক্যাম্পেন শুরু করে দিয়েছে সংস্থা৷
[বুধবারই বরখাস্ত হতে চলেছেন বরকতি!]
তবে এখানেই উঠছে একাধিক প্রশ্ন৷ কেন কেবলমাত্র পুরুষদের কথা মাথায় রেখেই এই হেডসেটের আবিষ্কার করা হয়েছে? মহিলাদেরও সমান অধিকার রয়েছে সন্তুষ্ট হওয়ার৷ স্বামী বা প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার একঘেয়েমি তাঁদের ক্ষেত্রেও হতে পারে৷ তাহলে এক্ষেত্রে তাঁরা কেন বঞ্চিত হবেন? এছাড়াও ভারচুয়াল রিয়্যালিটি কি কখনও অ্যাকচুয়ালের পরিবর্ত হতে পারে? সেক্ষেত্রে কি দাম্পত্য জীবনে আরও অশান্তি বাড়বে না? স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যে আরও দূরত্ব বাড়বে না? এই প্রশ্নগুলির উত্তর অবশ্য বেসরকারি সংস্থার থেকে মেলেনি৷ তবে সংস্থার কর্তা-ব্যক্তিরা আশাবাদী, তাঁদের এই হেডসেট মানুষকে ভারচুয়াল রিয়্যালিটির দিকে আরও একধাপ এগিয়ে দেবে৷ আর অ্যাডাল্ট ফিল্মের জগতকেও নয়া দিশা দেখাবে৷
[‘র্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের]
The post এবার সঙ্গিনীর সঙ্গে মিলনেও মিলবে নতুনত্বের স্বাদ appeared first on Sangbad Pratidin.
