shono
Advertisement
West Bengal Assembly Election

'ফর্ম ৬ ফিলআপ করে ভিনরাজ্যের ভোটারদের যুক্ত করছে', কমিশনকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

প্রচার সেরেই কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Published By: Kousik SinhaPosted: 08:35 PM Mar 30, 2026Updated: 09:20 PM Mar 30, 2026

ফর্ম ৬ ফিলআপ করে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের যুক্ত করা হচ্ছে। বাংলায় চলা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বস্তা ভর্তি ফর্ম ৬ নিয়ে কমিশনে ঢুকেছিলেন কয়েকজন। আর তা দপ্তরে পেটি করে করে রাখা হয়েছে। এই বিষয়ে কমিশনকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করারও চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারের সাংসদের। শুধু তাই নয়, এই বিষয়ে নেতাকর্মীদের কমিশনের দপ্তরে কড়া নজর রাখারও নির্দেশ দেন তিনি। বিশেষ করে যতদিন ফর্ম ৬ জমা দেওয়ার কাজ চলবে এই নজরদারি রাখার বার্তা তাঁর।

Advertisement

প্রচার সেরেই এদিন কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক শেষে তিনি জানান, বিজেপি নিজেদের ভোট সুরক্ষিত রাখতেই ভিনরাজ্যের ভোটারদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে। অভিষেকের কথায়, ''আজ সকাল থেকে ৬-৭ ঘণ্টায় প্রায় ৩০ হাজার ফর্ম ৬ অবৈধভাবে জমা পড়েছে। যাঁদের বিহার, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের নামে এই ফর্ম ৬ জমা পড়েছে।''

অভিষেকের কথায়, ''আজ সকাল থেকে ৬-৭ ঘণ্টায় প্রায় ৩০ হাজার ফর্ম ৬ অবৈধভাবে জমা পড়েছে। যাঁদের বিহার, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের নামে এই ফর্ম ৬ জমা পড়েছে।''

এই বিষয়ে কমিশনের নিয়ম মনে করিয়ে সাংসদ বলেন, ''কমিশনের নিয়ম মেনে ফর্ম-৬ জমা পড়লে কমপক্ষে ৬০০ জনকে সশরীরে কমিশনের অফিসে থেকে তা জমা দিতে হয়। আমরা ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে বলেছি কমিশনকে। তাহলেই তো সব স্পষ্ট হয়ে যায়।'' কিন্তু এই বিষয়ে কমিশন কোনও সদুত্তর দিতে পারেনি বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, ''গোটা প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লি, মুম্বই এবং হরিয়ানাতেও হয়েছে।'' শুধু তাই নয়, পুরো বিষয়টি দিল্লি থেকে অমিত মালব্যের নির্দেশে হচ্ছে বলেও তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 

এদিন নাম করে অমিত শাহকেও আক্রমণ শানান তিনি। অভিষেক বলেন, ''বাংলার পুরো ডেমোগ্রাফি (জনবিন্যাস) চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ।'' কিন্তু এতদিন ধরে বাংলায় এসআইআর চললেও কতজন রোহিঙ্গা এবং বাংলাদেশির নাম বাংলার ভোটার তালিকায় ছিল তা জানাতে পারেনি সিইও দপ্তর এবং নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানি রয়েছে চলতি সপ্তাহেই। সেখানে ফর্ম-৬-কাণ্ড তোলা হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement