shono
Advertisement
Adhir Ranjan Chowdhury

অধীরের কনভয়ে ট্রাকের ধাক্কা, ভাঙল নিরাপত্তারক্ষীদের গাড়ি, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের

কান্দি থেক বহরমপুরে ফেরার পথে অধীর চৌধুরীর এসকর্ট গাড়িতে ধাক্কা। খবর পেতেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথেই দুর্ঘটনা। সেই গাড়িতে ছিলেন অধীর চৌধুরীর নিরাপত্তায় থাকা জওয়ানরা।
Published By: Arpita MondalPosted: 08:00 PM Apr 08, 2026Updated: 08:42 PM Apr 08, 2026

কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে অধীর চৌধুরীর এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কা। খবর পেতেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথেই দুর্ঘটনা। সেই গাড়িতে ছিলেন অধীর চৌধুরীর নিরাপত্তায় থাকা জওয়ানরা। দুর্ঘটনায় আঘাত পেয়েছেন কয়েকজন। যদিও সুরক্ষিত আছেন কংগ্রেসের তারকা প্রার্থী। তবে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কংগ্রেস।

Advertisement

কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে চষে বেড়াতে হচ্ছে কংগ্রেসের তারকা প্রার্থীকে। দলীয় কর্মসূচি মতোই, বুধবার কান্দিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে অধীরের এসকর্ট গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। গাড়ির পিছনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে।

দুমড়ে মুচড়ে গিয়েছে অধীরের এসকর্ট গাড়ির পিছনের অংশ।

কংগ্রেস কর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর কোনও পুলিশ সহযোগিতা মেলেনি। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার ২০ মিনিট পেরিয়ে গেলেও কান্দি থানার আইসি-র দেখা মেলেনি ঘটনাস্থলে। হাতশিবিরের কর্মীরা বলছেন, নিরাপত্তারক্ষীদের যে গাড়িতে ট্রাক ধাক্কা মেরেছে, সেই গাড়ির ঠিক পিছনেই ছিল অধীর চৌধুরীর গাড়ি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। কীভাবে ঘটল দুর্ঘটনা? হাইপ্রোফাইল নিরাপত্তা ব্যবস্থায় গলদ ছিল? ঘটনাস্থলের যাবতীয় খুঁটিনাটি জানতে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement