shono
Advertisement
Newtown

নিউটাউনে জলাশয়ে বেআইনি নির্মাণ! গায়ে কেরোসিন ঢেলে বিক্ষোভ, অবরুদ্ধ পথে আগুন

জলাশয় জবরদখলের অভিযোগে রবিবার উত্তপ্ত নিউটাউন। বিশ্ব বাংলা সরণিতে জ্বলল আগুন। উঠল দফায় দফায় স্লোগান। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। বিরাট জমায়েত সামল দিতে রাস্তায় নামতে হল টেকনোসিটি থানার পুলিশকে। তারপরেও পরিস্থিতি নাগালে আসেনি। পুলিশের সামনেই গায়ে কেরোসিন ঢেলে দেন এক বিক্ষোভকারী।
Published By: Arpita MondalPosted: 03:21 PM Apr 05, 2026Updated: 03:28 PM Apr 05, 2026

জলাশয় জবরদখলের অভিযোগে রবিবার উত্তপ্ত নিউটাউন। বিশ্ব বাংলা সরণিতে জ্বলল আগুন। উঠল দফায় দফায় স্লোগান। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। বিরাট জমায়েত সামাল দিতে রাস্তায় নামতে হল টেকনোসিটি থানার পুলিশকে। তারপরেও পরিস্থিতি নাগালে আসেনি। পুলিশের সামনেই গায়ে কেরোসিন ঢেলে দেন এক বিক্ষোভকারী।

Advertisement

অভিযোগ, নিউটাউনের পাঁচুরিয়া এলাকায় জলাশয় জবরদখল করে বেআইনি নির্মাণ চলছে। যার নেপথ্যে উঠে আসছে চন্দ্র হাতি নামে এক প্রভাবশালীর নাম। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতটুকু হেলদোল হয়নি। বরং যাঁরা প্রতিবাদ করেছে, কোপ পড়েছে তাঁদের উপরে। অভিযোগ, প্রতিবাদীদের মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে বারবার। যার জেরে ক্ষোভের আগুন ফেটে পড়েছে এদিন। অভিযুক্ত প্রভাবশালীর ছবি লাগানো কুশপুতুল তৈরি করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।

কে এই চন্দ্র হাতি? স্থানীয়রা বলছেন, ধর্মতলা পাঁচুরিয়া এলাকায় দীর্ঘদিনের দাপট এই প্রভাবশালীর। যার প্রভাবে জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণ দাঁড়িয়ে যায় রাতারাতি।

কে এই চন্দ্র হাতি? স্থানীয়রা বলছেন, ধর্মতলা পাঁচুরিয়া এলাকায় দীর্ঘদিনের দাপট এই প্রভাবশালীর। যার প্রভাবে জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণ দাঁড়িয়ে যায় রাতারাতি। যদিও ওই ব্যক্তির রাজনৈতিক যোগ নিয়ে কিছু জানা যায়নি। তবে ভাঙড় বিধানসভা এলাকায় প্রভাবশালী প্রোমোটারের দাপাদাপিতে অতিষ্ট এলাকাবাসীরা। যার জেরে বিশ্ববাংলা সরণিতে দফায় দফায় চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা। পুলিশের সামনেই গায়ে কেরোসিন ঢেলে দেন এক বিক্ষোভকারী। বেশকিছুক্ষণ অবরোধ চলার পর পরিস্থিতি সামাল দেয় টেকনোসিটি থানার পুলিশ। এখান দেখার, যে প্রভাবশালীর হাতযশে দীর্ঘদিন ধরে বেআইনি কাজ চলছে এলাকায়, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কিনা প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement