ভোটের মুখে ফের ভাঙন বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি কর। মঙ্গলবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর। দলে যোগদানের পরেই প্রত্যাশিতভাবেই নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এরপরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শিউলি কর। তিনি বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। ভোটের আগে নন্দীগ্রামে শিউলির দলবদল যা নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শিউলি কর। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে নেন তিনি। ভোটের আগে তাঁর দলবদল যা নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে নেন শিউলি কর। ফুলবদলের পরেই তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন। বলে রাখা প্রয়োজন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। পালটা 'কাঁটা দিয়ে কাঁটা' তুলতে তাঁরই একসময়ের সুহৃদ পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনৈতিকমহলের একাংশের মতে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যতটা রাজনৈতিক জমি, পবিত্র করের তার তুলনায় খুব একটা কম নয়। তিনি বরাবর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। একুশের ভোটে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্রবাবু। কিন্তু বছর খানেক পর মোহভঙ্গ হয়। রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান তিনি।
স্থানীয় রাজনৈতিক মহল সূত্রে খবর, নন্দীগ্রামে যতটা হিন্দুত্ব প্রদর্শন করেন শুভেন্দু, পালটা ততটাই করেন পবিত্র। রামনবমীর মতো উৎসব বেশ সমারোহ করেই পালন করা হয় তাঁর আয়োজনে। ফলে নন্দীগ্রামে এবার লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা কার্যত স্পষ্ট। এরমধ্যেই বিজেপি ছেড়ে এবার নন্দীগ্রামে তৃণমূলের হাত শক্ত করতে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি করও।
