shono
Advertisement
Alipurduar

বিবাহবহির্ভূত সম্পর্ক, অসুস্থ যুবতীকে হাসপাতালের বদলে স্কুলের বারান্দায় ফেলে গেল সঙ্গী! মর্মান্তিক মৃত্যু

অসুস্থ যুবতীকে হাসপাতালে না নিয়ে গিয়ে স্কুলের বারান্দায় ফেলে রেখে পালাল যুবক! দুর্যোগের রাতে অসুস্থ অবস্থায় পড়ে থেকে বেঘোরে প্রাণ হারালেন ওই যুবতী! মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। মৃতার নাম ফুলো মুণ্ডা।
Published By: Suhrid DasPosted: 02:27 PM Mar 18, 2026Updated: 02:27 PM Mar 18, 2026

অসুস্থ যুবতীকে হাসপাতালে না নিয়ে গিয়ে স্কুলের বারান্দায় ফেলে রেখে পালাল যুবক! দুর্যোগের রাতে অসুস্থ অবস্থায় পড়ে থেকে বেঘোরে প্রাণ হারালেন ওই যুবতী! মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। মৃতার নাম ফুলো মুণ্ডা। পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পলাতক সঙ্গীর খোঁজও চলছে। কী কারণে এমন কাজ করলেন তিনি? ভয় পেয়ে ফেলে পালানো নাকি অন্য কোনও বিষয়? সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আলিপুরদুয়ারের পাড় পাতলাখাওয়া এলাকায় প্রাথমিক স্কুল রয়েছে। আজ, বুধবার সকালে ওই স্কুলের বারান্দায় এক যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই এলাকাতেই তাঁর বাড়ি বলে খবর। কিছুদিন আগে বছর ২৯ বয়সী ওই যুবতী স্থানীয় এক যুবকের সঙ্গে বিহারের এক ইটভাঁটায় কাজ করতে গিয়েছিলেন। গতকাল, মঙ্গলবার ওই ফুলো মুণ্ডাকে ওই যুবক পূর্ব কাঁঠালবাড়ির গ্রামে নিয়ে এসেছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবতী অসুস্থ ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওই যুবককে বলা হয়েছিল। এরপর আর তাঁদের দেখা যায়নি। অভিযোগ, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। বদলে তাঁকে ওই প্রাথমিক স্কুলের বারান্দায় ফেলে যাওয়া হয়েছিল। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ারেও দুর্যোগ চলছে। অভিযোগ, ঝড়বৃষ্টির মধ্যে ওই যুবতী অসুস্থ অবস্থায় খোলা বারান্দাতেই পড়েছিলেন। রাতভর ওই অবস্থায় পড়ে থেকে মৃত্যু হয় ফুলো মুণ্ডার!

পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে অনুমান করেছে, অর্জুন মুণ্ডা নামে ওই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই যুবতী। অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভয় পেয়েছিলেন হয়তো! কিন্তু কেন ওভাবে স্কুলের বারান্দায় রেখে দেওয়া হল? সম্পর্কে অবনতির জন্য খুন করা হয়নি তো? সেই প্রশ্নও উঠেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement