shono
Advertisement
West Bengal Elections 2026

'মা-ছেলের' ভোটের লড়াইয়ে উত্তাপ বাড়ছে ডাবগ্রামে, শিখার পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েই প্রচারে নামবেন রঞ্জন

প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়িতেও প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ওই কেন্দ্রে রঞ্জনশীল শর্মাকে প্রার্থী করেছে। এদিকে বিজেপির এবারও প্রার্থী ওই এলাকার জয়ী বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আর এখানেই জুড়ে গিয়েছে সম্পর্কের বন্ধন।
Published By: Suhrid DasPosted: 04:40 PM Mar 18, 2026Updated: 05:42 PM Mar 18, 2026

প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়িতেও প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ওই কেন্দ্রে রঞ্জনশীল শর্মাকে প্রার্থী করেছে। এদিকে বিজেপির এবারও প্রার্থী ওই এলাকার জয়ী বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আর এখানেই জুড়ে গিয়েছে সম্পর্কের বন্ধন। অতীতেও বঙ্গ রাজনীতির ভোটের লড়াইয়ে একই বাড়ির সদস্যদের ভিন্ন রাজনীতির লড়াইয়ের ময়দানে মুখোমুখি লড়তে দেখা গিয়েছিল। কিন্তু এবার লড়াই যেন অন্যরকম। এই কেন্দ্রে লড়াই 'মা-ছেলের'! হ্যাঁ, এমনটাই হয়েছে। উত্তরবঙ্গের এই ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে মা-ছেলে এবার ভোটের রাজনীতিতে সম্মুখসমরে!

Advertisement

শিলিগুড়ির এই বিষয় নিয়ে শুরু হয়েছে চর্চা। রঞ্জনশীল শর্মার সঙ্গে শিখা চট্টোপাধ্যায়ের কোনও রক্তের সম্পর্ক নেই। তবে সম্পর্ক রক্তের মা-ছেলের সম্পর্কের থেকে এতটুকু কমও নয়! রঞ্জন শিখাকে 'মা' বলেই ডাকেন। আর রঞ্জনকে নিজের ছেলের মতোই ভালোবাসেন শিখা। বহু বছরের সম্পর্ক দু'জনের। এবার সেই মা-ছেলে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে দলের নির্দেশে নেমেছেন।

অতীতে শিখা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন। ২০২১ সালে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি। সেবার তৃণমূল ওই কেন্দ্রে গৌতম দেবকে প্রার্থী করেছিল। বিরক্ত হয়েই শিখা দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির থেকে ওই কেন্দ্রে তিনি প্রার্থী হন। গৌতমের বিরুদ্ধে তিনি বিপুল ভোটে জয়ী হন। এবারও তিনি ওই কেন্দ্রেই বিজেপির প্রার্থী। আর তৃণমূলের তরফে রঞ্জনকে তাঁর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে। 

অতীতে শিখা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন। ২০২১ সালে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে প্রার্থী করেনি। সেবার তৃণমূল ওই কেন্দ্রে গৌতম দেবকে প্রার্থী করেছিল। বিরক্ত হয়েই শিখা দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

মা-ছেলে কি মুখোমুখি লড়াই করবেন? নাকি সম্পর্কে খাতিরে কেউ লড়াই থেকে সরে দাঁড়াবেন? তৃণমূলে থাকার সময়েই বহু বছর থেকে শিখার সঙ্গে রঞ্জনের এই সম্পর্ক। শিখা বিজেপিতে যাওয়ার পরেও দু'জনের সম্পর্কে এতটুকু আঁচড় লাগেনি। তৃণমূল-বিজেপি দুই শিবিরের নেতা-কর্মীরাও এই সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু এবার বিজেপি রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া। অন্যদিকে, তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে দিতেও নারাজ।

রঞ্জনশীল শর্মা কলকাতা ছিলেন। এদিন শিলিগুড়ি ফিরে আসার কথা তাঁর। তিনি জানিয়েছেন, ফিরে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েই নির্বাচনী প্রচার শুরু হবে। ব্যক্তিগত সম্পর্ক কোনও প্রভাব ফেলবে না। অন্যদিকে শিখা চট্টোপাধ্যায়ও একইভাবে প্রচার শুরু করেছেন। তিনি জানিয়েছেন, সম্পর্ক সরিয়ে রেখেই এই রাজনৈতিক লড়াই। সম্পর্কে কোনও দাগ কাটবে না।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement