shono
Advertisement

Breaking News

Sajal Ghosh

'নব্য বিজেপি'দের কড়া বার্তা, ভাইরাল সজল ঘোষের বক্তব্যের ভিডিও

সজলের ভিডিও শেয়ার করে দলের পুরনো কর্মীদের দাবি করছেন, কঠিন সময়ে যাঁরা দলের পাশে ছিলেন, তাঁদের মনে রেখেই বার্তা দিয়েছেন নতুন বিধায়ক।
Published By: Sucheta SenguptaPosted: 01:48 PM May 12, 2026Updated: 05:29 PM May 12, 2026

রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন এলাকায় আচমকা সক্রিয় হয়ে উঠেছেন একদল 'নব্য বিজেপি'। তাঁদের জন্য এবার প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া বার্তা দিলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। জয়ের পর বরানগরে এক সংবর্ধনা সভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন, ‘‘৪ মে দুপুর ১২টার পর যাঁরা বিজেপি হয়েছেন, তাঁদের কিন্তু বিজেপিতে শেষ পর্যন্ত জায়গা হবে না।" সজলের সেই বক্তব্যের ভিডিওই এখন ভাইরাল বিজেপির অন্দরে। বিশেষ করে দীর্ঘদিনের কর্মীদের একাংশ তা শেয়ার করে দাবি করছেন, কঠিন সময়ে যাঁরা দলের পাশে ছিলেন, সজল ঘোষ মূলত তাঁদের পক্ষেই কথা বলেছেন।

Advertisement

সংবর্ধনা সভায় নিজের বক্তব্যে সজল ঘোষ বারবার উল্লেখ ভোটের ফল ঘোষণার পর আচমকা রাজনৈতিক রং বদলের প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‘যাওয়ার সময় অটো-টোটোয় জোড়াফুল উড়ছিল, ফেরার সময় সব পদ্মফুল!" তবে এই ভিড় দেখে তিনি বিভ্রান্ত নন বলেও স্পষ্ট করেন। সজলের মন্তব্য, ‘‘সাময়িকভাবে মনে হতে পারে 'আই অ্যাম দ্য কিং', কিন্তু এই ভিড়ই একদিন পিছন থেকে ধাক্কা দেবে।"

সংবর্ধনা সভায় নিজের বক্তব্যে সজল ঘোষ বারবার উল্লেখ ভোটের ফল ঘোষণার পর আচমকা রাজনৈতিক রং বদলের প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‘যাওয়ার সময় অটো-টোটোয় জোড়াফুল উড়ছিল, ফেরার সময় সব পদ্মফুল!" তবে এই ভিড় দেখে তিনি বিভ্রান্ত নন বলেও স্পষ্ট করেন। সজলের মন্তব্য, ‘‘সাময়িকভাবে মনে হতে পারে 'আই অ্যাম দ্য কিং', কিন্তু এই ভিড়ই একদিন পিছন থেকে ধাক্কা দেবে।" একইসঙ্গে পুরনো কর্মীদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে যদি এত বড় পাহাড় টপকে যেতে পারি, তা হলে আজ আর কাউকে দরকার নেই।"

দলবদল এবং ভোট পরবর্তী 'দাদাগিরি'র রাজনীতি নিয়েও কড়া অবস্থান নিয়েছেন বরানগরের বিধায়ক। তাঁর স্পষ্ট বার্তা, ‘‘একটা তোলাবাজ গোষ্ঠী সরিয়ে আরেকটা তোলাবাজ গোষ্ঠী তৈরি করব না।" পাশাপাশি জানিয়ে দেন, ‘‘রেডিমেড ইমপোর্টেড কাউন্সিলর কিনব না।" ক্লাব বা পার্টি অফিস খুলে দিলেই কাউকে বিজেপিতে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকার গঠনের পরবর্তী আবহে সজল ঘোষের এই বক্তব্য কার্যত সংগঠনের পুরনো কর্মীদেরই বাড়তি গুরুত্ব দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement