shono
Advertisement

Breaking News

Maoist

খাস কলকাতায় গ্রেপ্তার মাও নেত্রী, চাকদহের বাসিন্দা শ্রদ্ধার মাথার দাম ছিল ১৫ লক্ষ

প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডে ২৩টি মামলা রয়েছে তাঁর নামে। ঝাড়খণ্ড সরকার তার মাথার নাম রেখেছিল ১৫ লক্ষ টাকা। 
Published By: Subhankar PatraPosted: 04:47 PM May 12, 2026Updated: 07:05 PM May 12, 2026

খাস কলকাতায় গ্রেপ্তার মাওনেত্রী। উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার মাওবাদীদের ওই নেত্রী নদিয়ার চাকদহের বাসিন্দা। এই মাওনেত্রীর নামে ঝাড়খণ্ডে একাধিক মামলা রয়েছে। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা রাখা হয়েছিল।  মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত মাওনেত্রীর নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। পড়শি রাজ্যে ঝাড়খণ্ডে ২৩টি মামলা রয়েছে তাঁর নামে। ঝাড়খণ্ড সরকার শ্রদ্ধার মাথার দাম রেখেছিল ১৫ লক্ষ টাকা। বেলা ঝাড়খণ্ড ও বাংলায় কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেন বলে জানা গিয়েছে। এর মধ্যেই বাংলায় আসেন 'মোস্ট ওয়ান্টেড' শ্রদ্ধা। ভাঙড়ে ছিলেন এই মাওনেত্রী।

পুলিশের কাছে খবর যায়, ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় রয়েছেন মাওনেত্রী। সেই খবর পেয়েই আজ, মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেজাফতে নেওয়া হচ্ছে। এ দিন সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা জানান, "উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রদ্ধা নদিয়ার চাকদহের বাসিন্দা। ঝাড়খণ্ডে তাঁর নামে ২৩টি মামলা রয়েছে। প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশ এসে জেরা করবে।" 

পাশাপাশি মাধাই পাত্র নামে এক মাওনেতা আত্মসমর্পণ করেছেন। তিনি দীর্ঘদিন মাও কাজকর্মে যুক্ত ছিলেন। এ দিন তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধাই বলেন, "জঙ্গলে যাঁরা আমাদের সঙ্গী রয়েছেন, তাঁদের অনুরোধ সমাজের মূলস্রোতে ফিরে আসুন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement