shono
Advertisement
SIR in West Bengal

দুশ্চিন্তা শেষ, অতিরিক্ত ভোটার তালিকায় নাম 'বিচারাধীন' প্রার্থী জাকির-বায়রন-কলিতার

অতিরিক্ত ভোটার তালিকায় তাঁদের নাম ওঠায় এঁদের কারও আর প্রার্থীপদে মনোনয়নে কোনও বাধা রইল না।
Published By: Sucheta SenguptaPosted: 11:47 AM Mar 24, 2026Updated: 12:44 PM Mar 24, 2026

দুশ্চিন্তার অবসান। 'বিচারাধীন' তকমা ঘুচল তৃণমূল-বিজেপি প্রার্থীদের। সোমবার মধ্যরাতে কমিশনের তরফে প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকায় হাজারও ধোঁয়াশা। তবে এই তালিকাতেই নিজেদের নাম খুঁজে পেয়েছেন তৃণমূল প্রার্থী-বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী জাকির হোসেন, বায়রন বিশ্বাসের। নাম উঠেছে ভাতারের বিজেপি প্রার্থী কলিতার মাজিরও। ফলে তাঁদের কারও আর প্রার্থীপদে মনোনয়নে কোনও বাধা রইল না।

Advertisement

সোমবার নির্বাচন কমিশনের প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকাতেই নিজেদের নাম খুঁজে পেয়েছেন তৃণমূল প্রার্থী- বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী জাকির হোসেন, বায়রন বিশ্বাসের। নাম উঠেছে ভাতারের বিজেপি প্রার্থী কলিতার মাজিরও। ফলে তাঁদের কারও আর প্রার্থীপদে মনোনয়নে কোনও বাধা রইল না।

রাজ্যে এসআইআরের (SIR in West Bengal) কাজ শুরুর প্রায় চারমাস পর গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা যায়, রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা, মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিদায়ী বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির বায়রন বিশ্বাস, বিজেপি প্রার্থী কলিতা মাজি - এঁদের সকলের নাম বিচারাধীন। নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, বিচারাধীন থাকলে কেউ প্রার্থী হলেও মনোনয়ন পেশ করা যাবে না। কংগ্রেস ছাড়া প্রায় সবক'টি দল প্রার্থী ঘোষণার পর দেখা যায়, তালিকায় এমন কেউ কেউ রয়েছেন যাঁরা কমিশনের 'বিচারাধীন'। তাতেই দুশ্চিন্তা বাড়ে আরও। মনোনয়নের আগে পর্যন্ত নামে নিষ্পত্তি না হলে শেষবেলায় প্রার্থী বদলের ঝক্কি থাকবে।

কিন্তু তাঁদের সকলকে স্বস্তি দিল কমিশনের অতিরিক্ত ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার গভীর রাতে তা প্রকাশের পর সকালে নিজেদের বুথে গিয়ে জঙ্গিপুরের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির প্রার্থী বায়রন বিশ্বাসরা জানতে পারেন, তাঁদের নাম রয়েছে। নাম রয়েছে ভাতারের বিজেপি প্রার্থী কলিতা মাজিরও। তিনি বলেন, ''জানি না কেন আমার নাম বিচারাধীন ছিল। আমি শুনানিতে সমস্ত তথ্য পেশ করেছিলাম। তাতে কমিশন সন্তুষ্ট হয়েছিল, বুঝতে পেরেছি। তাই আমার নাম ওঠা নিয়ে কোনও চিন্তা ছিল না। গতকাল (সোমবার) রাত ৯ টা থেকে চেষ্টা করছিলাম নাম দেখতে। কিন্তু তখন দেখতে পাইনি। শেষে রাত ১২টায় নিজের নাম খুঁজে পাই।'' ফলে এখন আর মনোনয়নে বাধা নেই এঁদের কারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement