shono
Advertisement

মালদহের পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী! কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠছে সওয়াল

কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প নিয়ে সকালেই দমদম বিমানবন্দর থেকে গেরুয়াশিবিরকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বিকেলে তৃণমূলের সাংবাদিক বৈঠকে সামনে এল কমিশনের আরও এক বিতর্কিত তথ্য। মালদহে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী। নথি সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনা। কমিশনের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন।
Published By: Monishankar ChoudhuryPosted: 08:27 PM Mar 24, 2026Updated: 08:36 PM Mar 24, 2026

বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই রাতারাতি প্রশাসনিক খোলনলচে বদলে ফেলেছিল নির্বাচন কমিশন। বাংলায় আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে অতিসক্রিয় কমিশন বাংলায় এবার বিপুল সংখ্যক পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে। রাজ্যে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে মোট ৮৪ জন পুলিশ অবজার্ভার নিযুক্ত করে কমিশন। এর মধ্যে মালদহের পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ছবি প্রকাশ করে তৃণমূলের দাবি, বিহারের বিজেপি নেত্রীর স্বামীকে বাংলায় পুলিশ পর্যবেক্ষক পদে নিয়োগ করেছে কমিশন।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই মালদহের ৪ কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের সঙ্গে তাঁর স্ত্রী স্মৃতি পাসওয়ানের ছবি প্রকাশ করে তৃণমূল।

মালদহের মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরের পুলিশ পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছে জয়ন্তকে। এদিন ব্রাত্য বলেন, "এই জায়গাগুলি বিহারের সীমান্ত লাগোয়া। এখানকার পুলিশ পর্যবেক্ষক জয়ন্তের স্ত্রী বিহারের সীমান্ত লাগোয়া জামুইয়ের বিজেপি নেত্রী।" শিক্ষামন্ত্রীর প্রশ্ন, বিজেপির নেত্রীর স্বামীকে কেন বাংলার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হল? তিনি কি আদৌ নিরপেক্ষ কাজ করবেন?

তৃণমূলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০০৯ সালের বিহারের আইপিএস জয়ন্ত। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে হলেও, কর্মস্থল বিহারে। ব্রাত্য বলেন, "বাকি যে ৮৩ জন পর্যবেক্ষককে আনা হয়েছে ভিনরাজ্য থেকে, তাঁদের কোন কোন আত্মীয় বিজেপির পদে আছে, সেটাই দেখার।" আড়ালে থেকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি? বিজেপির তীব্র সমালোচনায় রাজ্যের শাসকদল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement