shono
Advertisement
West Bengal Assembly Election

মোদির 'ঝালমুড়ি রাজনীতি'র পালটা! সূচি বদলে মঙ্গলে ঝাড়গ্রামে সভা অভিষেকের

মঙ্গলবার, প্রথম দফা ভোটপ্রচারের শেষ দিনে বড়জোড়ার সঙ্গে ঝাড়গ্রামেও সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Published By: Sucheta SenguptaPosted: 11:57 PM Apr 19, 2026Updated: 12:25 AM Apr 20, 2026

রাজ্যে আদিবাসী ভোটব্যাঙ্ক গেরুয়া শিবিরের দিকে টানতে রবিবার হাইভোল্টেজ প্রচারে কার্যত জঙ্গলমহল চষে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে চারটি সভা করেছেন। ঝাড়গ্রামের সভা শেষে স্থানীয় এক দোকানে তিনি বাঙালির প্রিয় ঝালমুড়ি চেখে দেখেন এবং উপস্থিত সকলকে তা খাওয়ান। মোদির এই স্বাদগ্রহণকে নির্বাচনী রাজনীতির অঙ্গ হিসেবে দেখছে শাসক শিবির। আর তারই পালটা হিসেবে এবার প্রথম দফা ভোটের শেষদিনের প্রচারে ঝাড়গ্রামে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, প্রচারসূচিতে খানিকটা বদল ঘটিয়ে ওইদিন তিনি ঝাড়গ্রামের দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন।

Advertisement

রবিবার বিকেলে ঝাড়গ্রামের জনসভা সেরে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার সময় কলেজ মোড়ে এক ঝালমুড়ি দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে মুড়ি কিনে তা চেখে দেখেন প্রধানমন্ত্রী। বিক্রম সাউ নামে ওই দোকানি তাঁর কাছে জানতে চান, ঝালমুড়িতে পিঁয়াজ খান কি না। প্রধানমন্ত্রী জানান, খান। এভাবে প্রধানমন্ত্রীকে দেখে জড়ো হন আশপাশের মানুষজন। নিজে মুড়ি খেয়ে তাঁদের সকলকেও খাওয়ান মোদি। এর ফাঁকেই সারেন জনসংযোগ। মোদির এই ঝালমুড়ি খাওয়া নিয়ে সমালোচনা করে তৃণমূল। তাদের অভিযোগ, ঝালমুড়ি খেয়ে আদিবাসীদের প্রতি সমবেদনা জানানো যায় না। তিনি ঝালমুড়ি খাওয়ার জন্য ওখানে ছিলেন। একই সময়ে আদিবাসীদের পাশে থেকে প্রচারের জন্য এসেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়গ্রামে তাঁর চপার অবতরণের কথা থাকলেও মোদির কর্মসূচির জন্য সেই অনুমতি মেলেনি। অর্থাৎ আদিবাসী এলাকায় হেমন্ত সোরেনের প্রচার বাধা পেয়েছে।

এবার তারই পালটা হিসেবে শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষদিনের প্রচারে বেছে নিলেন ঝাড়গ্রামকে। ২১ তারিখ, মঙ্গলবার শুধুমাত্র বাঁকুড়ার বড়জোড়ায় অভিষেকের জনসভার সূচি ছিল। সেই সূচিতে বদল ঘটিয়ে ঝাড়গ্রামেও জনসভা করতে চলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement