shono
Advertisement
Amit Shah

'তৃণমূল এমন ভিডিও অনেক বানাতে পারে', হুমায়ুনের 'ডিল' নিয়ে মুখ খুললেন অমিত শাহ

Humayun's Deal Controversy: বিজেপির সঙ্গে ১০০০ কোটির ‘ডিল সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। বিজেপির সঙ্গে হুমায়ুনের আঁতাতের ভিডিও প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিল তৃণমূল। এবার এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলেন। ওই ধরনের ভিডিও তৃণমূল কংগ্রেস অনেক করতে পারে! এমনই কথা জানিয়েছেন শাহ।
Published By: Suhrid DasPosted: 03:00 PM Apr 10, 2026Updated: 04:23 PM Apr 10, 2026

বিজেপির সঙ্গে ১০০০ কোটির ‘ডিল সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। বিজেপির সঙ্গে হুমায়ুনের আঁতাতের ভিডিও প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিল তৃণমূল। এবার এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলেন। ওই ধরনের ভিডিও তৃণমূল কংগ্রেস অনেক করতে পারে! এমনই কথা জানিয়েছেন শাহ। তাহলে কি ওই ভিডিওটিকে 'ফেক' বলেই মনে করে ঘুরিয়ে 'বিতর্কিত' হুমায়ুন কবীরের পাশে দাঁড়ালেন শাহ (Amit Shah)?

Advertisement

আজ, শুক্রবার সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সংকল্পপত্রে মহিলাদের জন্য কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠেছেন শাহ। মাসিক ৩ হাজার ভাতা, পুলিশ-সহ সমস্ত সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ। নারী নিরাপত্তায় জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড। সরকারি বাসে বিনামূল্যে পরিবহণ। গর্ভাবস্থায় এককালীন সহায়তা। ব্যবসার জন্য ঋণ। পড়াশোনার জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে বিজেপি। পদ্ম শিবিরের সংকল্পপত্রে ‘কল্পতরু’ অমিত শাহ। 

ওই ভিডিওর হুমায়ুনের বক্তব্যে বিজেপির ভাবমূর্তি ভোটের আগে ধাক্কা খেয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তাহলে কি কৌশলে তৃণমূলের দিকে দায় ঠেলে নিজেদের পিঠ বাঁচাতে হুমায়ুনের পাশেই দাঁড়ালেন শাহ?

এদিন সাংবাদিকদের তরফে শাহকে হুমায়ুন কবীরের ভিডিও নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার 'ডিল' হয়েছে বলে একটি ভিডিওতে হুমায়ুন কবীরকে বলতে শোনা গিয়েছে! যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাঙতে, তৃণমূল কংগ্রেসকে সরাতে বিজেপি গভীর ষড়যন্ত্র করছে? হুমায়ুন কবীরের মাধ্যমে সেই কাজের চেষ্টা চলছে? এমন অভিযোগ উঠছে। এদিন সাংবাদিকদের তরফে হুমায়ুনের ওই বিজেপির সঙ্গে ডিলের প্রসঙ্গ তুলে প্রশ্ন রাখা হয়। সেই বিষয়ে অমিত শাহ জানিয়েছেন, তৃণমূল এমন ভিডিও অনেক বানাতে পারে। শুধু তাই নয়, হুমায়ুন কবীরের দলের সঙ্গে তাঁদের কোনওরকম সম্পর্ক নেই! সেই কথাও জানিয়েছেন। শাহ জোর গলায় জানিয়েছেন, বাবরি মসজিদের বিরুদ্ধে বিজেপি। যারা বাবরি মসজিদ বানায়, তাঁদের সমর্থন করার থেকে আরও ২০ বছর সংসদীয় গণতন্ত্রে বিরোধী থাকা ভালো।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ, হুমায়ুন কবীরের ওই বক্তব্যের ভিডিওর সত্যতা নিয়ে তিনিই প্রশ্ন তুললেন। তৃণমূল এমন ভিডিও অনেক বানাতে পারে, তেমন কথাও জানিয়েছেন শাহ। ওই বিতর্কিত ভিডিও প্রকাশ হওয়ার পরেই হুমায়ুন কবীর জানিয়েছেন, সেটি 'ফেক', তৃণমূল এই কাজ করেছে। অমিত শাহও এদিন ভিডিও বানানোর দিকেই মন্তব্য করেছেন! ওই ভিডিওর হুমায়ুনের বক্তব্যে বিজেপির ভাবমূর্তি ভোটের আগে ধাক্কা খেয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তাহলে কি কৌশলে তৃণমূলের দিকে দায় ঠেলে নিজেদের পিঠ বাঁচাতে হুমায়ুনের পাশেই দাঁড়ালেন শাহ?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement