shono
Advertisement
Soham Chakraborty

১১৩ গ্রামেরও বেশি সোনার মালিক, ৪টি গাড়ি, রইল সোহমের সম্পত্তির খতিয়ান

একাধারে অভিনয়। অন্যদিকে রাজনীতি। দুই ক্ষেত্রেই নিজের দক্ষতায় যথেষ্ট জনপ্রিয়। সেই সোহম চক্রবর্তীই এবার নদিয়ার করিমপুরের তৃণমূলের তারকা প্রার্থী। ছাব্বিশের যুদ্ধে তিনি এই বিধানসভা আসন থেকে লড়াই করছেন।
Published By: Sayani SenPosted: 09:30 PM Apr 12, 2026Updated: 10:24 PM Apr 12, 2026

একাধারে অভিনয়। অন্যদিকে রাজনীতি। দুই ক্ষেত্রেই নিজের দক্ষতায় যথেষ্ট জনপ্রিয়। সেই সোহম চক্রবর্তীই (Soham Chakraborty) এবার নদিয়ার করিমপুরের তৃণমূলের তারকা প্রার্থী। ছাব্বিশের যুদ্ধে তিনি এই বিধানসভা আসন থেকে লড়াই করছেন। পুরোদমে প্রচার করছেন। জানেন, ঠিক কত সম্পত্তির মালিক অভিনেতা-রাজনীতিক।

Advertisement

হলফনামা জমা দেওয়ার সময় সোহমের হাতে ছিল ৩৬ হাজার ৭৭৮ টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। বিনিয়োগও করেছেন কিছু ক্ষেত্রে। সবমিলিয়ে তার পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ২৬০ টাকা। গাড়ি নিয়ে বিশেষ শৌখিনতা রয়েছে তাঁর। মোট চারটি গাড়ির মালিক তিনি। সবমিলিয়ে যার বাজারদর ৭৮ লক্ষ ৮১ লক্ষ ৬৯৮ টাকা। সোনার গয়নার পরিমাণও নেহাত কম নয়। মোট ১১৩.৮৯ গ্রাম সোনার মালিক। যার বর্তমান বাজারদর ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৯০ টাকা।

মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৮ লক্ষ ১১ হাজার ৬২৬ টাকা। সবমিলিয়ে ঋণ রয়েছে ৬ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৬৮১ টাকা। স্থাবর সম্পত্তি হিসাবে কৃষিজ কিংবা অকৃষিজ জমি নেই তাঁর। দু'টি বাড়ি রয়েছে। যার বাজারদর ২ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৯১৯ টাকা।

স্ত্রীর অস্থাবর সম্পত্তি অবশ্য সোহমের তুলনায় বেশ কম। স্বামীর মনোনয়ন জমার সময় স্ত্রীর হাতে নগদ ছিল ৩০ হাজার টাকা। ব্যাঙ্ক ও বিনিয়োগ ১০ লক্ষ ৩৮ হাজার ৪৭৫ টাকা। গাড়ি কিংবা গয়না কিছুই নেই তাঁর। স্থাবর সম্পত্তি হিসাবে জমি ও বাড়ি কিছুই নেই সোহমের স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement