shono
Advertisement
West Bengal Assembly Election

বেহালায় মুখোমুখি তৃণমূল-বিজেপি! পার্টি অফিসে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি

তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় পর্ণশ্রী থানায় পৌঁছতেই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 
Published By: Jaba SenPosted: 06:28 PM Apr 05, 2026Updated: 06:28 PM Apr 05, 2026

তৃণমূল কর্মীদের পোস্টার টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পালটা বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে শাসকদলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে বেহালার পর্ণশ্রী এলাকা। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় পর্ণশ্রী থানায় পৌঁছতেই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 

Advertisement

পার্টি অফিস ভাঙচুর ও বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে রবিবারই পর্ণশ্রী থানায় পৌঁছন বিজেপি প্রার্থী সহ কর্মী-সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে রত্না চট্টোপাধ্যায় যেতেই তাঁর সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ মানববন্ধন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সূত্রের খবর, রবিবার দুপুরে পর্ণশ্রী এয়োরপোর্টের কাছে বিজেপি কার্যালয় সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের পোস্টার টাঙাতে যান। সেখানেই বাধা দেন বিজেপি সমর্থকরা। তৃণমূল কর্মীদের বাধা দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, এরপরেই বিজেপির কার্যালয় ভাঙচুর চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হয় কার্যালয়ের গেট। ইন্দ্রনীল খাঁর পোস্টার ছেঁড়ার অভিযোগও ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ।

বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন । তিনি জানান, তৃণমূল প্রার্থী রত্নার নেতৃত্বে তৃণমূলের গুন্ডারা হামলা চালিয়েছে। পুলিশের সামনেই এই হামলা করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement