shono
Advertisement

Breaking News

West Bengal Elections 2026

দেগঙ্গায় আইএসএফ নেতার দুয়ারে বোমা! সন্দেহের তির তৃণমূলের দিকে, কী বলল শাসকদল?

দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির দরজার গোড়াতেই তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারের ঘটনায় শাসকদলের বিরুদ্ধেই অভিযোগের তির আইএসএফের। পালটা অভিযোগ উড়িয়েছে শাসকদল।
Published By: Arpita MondalPosted: 11:48 AM Apr 24, 2026Updated: 01:06 PM Apr 24, 2026

সপ্তাহ ঘুরলেই দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Elections 2026)। এই বোমা উদ্ধার ঘিরে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় আতঙ্ক। দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির দরজার গোড়াতেই তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারের ঘটনায় শাসকদলের বিরুদ্ধেই অভিযোগের তির আইএসএফের। পালটা অভিযোগ উড়িয়েছে শাসকদল। ভোট আবহে দেগঙ্গায় ফের তৃণমূল-আইএসএফের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

দেগঙ্গার আইএসএফ নেতা মহাম্মদ হাবিবুল রহমান। যিনি আইএসএফের অঞ্চল সম্পাদকের দায়িত্বে আছেন। তাঁর দাবি, শুক্রবার ভোরে বাড়ির সদর দরজা খুলতেই চোখে পড়ে, ঠিক দরজার গোড়াতেই পড়ে রয়েছে দু'টি তাজা বোমা। খবর পেতেই পুলিশ গিয়ে বোমা দু'টি উদ্ধার করে।

আইএসএফ নেতার দাবি, এই নিয়ে দ্বিতীয়বার তাঁর বাড়িতে একই কায়দায় বোমা রাখা হল। যদিও আইএসএফের উড়িয়ে দিয়েছে শাসকদল। স্থানীয় তৃণমূল নেতার দাবি, "ভোট আবহে ভয়ের পরিবেশ তৈরি করতে আইএসএফ নিজেই এই নাটক তৈরি করেছে।"

আইএসএফ নেতা হাবিবুল রহমানের অভিযোগ, "তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছেন।" তাঁর দাবি, 'দিনকয়েক আগে পদ্মপুকুর বাজারে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে নির্বাচনী সভায় তিনি শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে তীব্র ভাষণ দিয়েছিলেন। তার প্রতিশোধ নিতেই দরজার গোড়ায় বোমা রেখে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল।' আইএসএফ নেতার আরও দাবি, এই নিয়ে দ্বিতীয়বার তাঁর বাড়িতে একই কায়দায় বোমা রাখা হল। যদিও আইএসএফের উড়িয়ে দিয়েছে শাসকদল। স্থানীয় তৃণমূল নেতার দাবি, "ভোট আবহে ভয়ের পরিবেশ তৈরি করতে আইএসএফ নিজেই এই নাটক তৈরি করেছে। কয়েকদিন আগেও আইএসএফের মজুত করা বোমা উদ্ধার হয়েছিল এলাকারই একটি জঙ্গল থেকে।"

ভোট আবহে তৃণমূল-আইএসএফের রাজনৈতিক তরজা উত্তপ্ত দেগঙ্গা (Deganga)। খোদ আইএসএফের নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা। কে বা কারা এই বোমা রেখে গেল আইএসএফ নেতার বাড়িতে, তদন্ত করছে দেগঙ্গা থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement