shono
Advertisement
West Bengal Assembly Election

'মুসলিম মেয়েরা রান্না করলে খাব না', প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক কাজল শেখ

এই বুথেই প্রথমে তৃণমূল প্রার্থী কাজল শেখকে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।
Published By: Subhankar PatraPosted: 11:23 PM Apr 23, 2026Updated: 11:29 PM Apr 23, 2026

হাসন বিধানসভার একটি বুথে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি তৃণমূল প্রার্থী কাজল শেখকে (Kajal Sheikh)। পরে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে বুথের ভিতের যান তিনি। বেরিয়ে এসে বুথের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কাজল। প্রিসাইডিং অফিসার ভোটারদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছেন। পাশাপাশি মুসিলম মেয়েদের হাতের রান্না খাবেন না বলে জানিয়েছেন এমটাই অভিযোগ তুলেছেন কাজল।

Advertisement

আজ, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) ছিল। তারমধ্যে একটি বীরভূমের হাসন।  সেখানার তৃণমূলের প্রার্থী কাজল শেখকে ৬৫ নম্বর বুথে কাজলকে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে।  প্রিসাইডিং অফিসার প্রার্থীকে ভিতরে ঢুকে দেওয়া যাবে না বলে জানান। পরে অবশ্য কাজল সেই বুথে ঢুকেছেন। বেরিয়ে এসে তৃণমূল প্রার্থীর অভিযোগ, প্রার্থীকে বুথে যাওয়া থেকে আটকানোর পাশাপাশি প্রিসাইডিং অফিসার ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকী প্রিসাইডিং অফিসার বুথে রান্নার দায়িত্বে থাকা মুসলিম মহিলাদের রান্না করা খাবার খেতে খাবেন না বলেছেন বলেও দাবি করেন কাজল শেখ।

তিনি বলেন, "রান্নার দায়িত্বে থাকা গ্রুপের মেয়েদের মধ্যে ২-৩ জন মুসলিম পরিবারে মহিলারাও আছেন। উনি (প্রিসাইডিং অফিসার) নাকি বলেছেন মুসলিম মেয়েদের রান্না করা খাবেন না। যে বাংলায় ভাতৃত্বে বিশ্বাসী সেখানেও এই ধরনের শিক্ষক রয়েছেন। যাঁরা মানুষের মধ্যে ভেদাভেদ করেন । আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।"

প্রথমে বুথের ভিতরে ঢুকতে না দেওয়া নিয়ে কাজল বলেন, "হতেই পারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে বার্তা আসেনি। কিন্তু বুথের প্রিসাইডিং অফিসারের কাছে তথ্য থাকবেই। তিনি ট্রেনিং নিয়েছেন। তিনি আমাকে ঢুকতে দেননি। প্রথমে বলেন বুথে ঢোকা যাবে না। পরে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলার পর আমি বুথে ঢুকেছি। ভিজিট করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement