shono
Advertisement
West Bengal Assembly Election

বিজেপির সঙ্গে 'ডিল' ভিডিও প্রকাশ্যে আসার জের, এবার হুমায়ুনের দল ছাড়লেন খোদ প্রার্থী!

নীতি-নৈতিকতার প্রশ্ন তুলে ভোটের আগেই দলত্যাগ প্রার্থীর, কী বলছেন আমজনতা তিনি?
Published By: Sucheta SenguptaPosted: 08:17 PM Apr 18, 2026Updated: 09:12 PM Apr 18, 2026

ভোটের (West Bengal Assembly Election) মুখে কার্যত ছারখার হুমায়ুন কবীরের পার্টি! মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারাতে বিজেপির সঙ্গে মোটা টাকার 'ডিল' ভিডিও প্রকাশ্যে আসতেই একে একে দল ছাড়ছেন নেতা থেকে শুরু করে দলের দায়িত্বপ্রাপ্তরা। এবার ভোটের ঠিক চারদিন আগে দলত্যাগ করলেন হুমায়ুনের দলের প্রার্থী। মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তোহিদুর রহমান দলের বিরুদ্ধে নীতি-নৈতিকতার প্রশ্ন তুলে দল ছাড়লেন। সরে দাঁড়ালেন ভোটের লড়াই থেকেও। তাঁর বার্তা, ‘‘যাঁকে পছন্দ তাঁকে ভোট দিন, কিন্তু আমাকে দেবেন না।" ঠারেঠোরে হুমায়ুনকে বিদ্ধ করে বললেন, অপেক্ষা করলে সময়মতো আরও কিছু বিস্ফোরক তথ্য পাওয়া যাবে।

Advertisement

ছাব্বিশের বিধানসভা ভোটে দেড়শোর বেশি আসনে লড়ছে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীরের (Humayun Kabir) নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি। প্রথমে আসাদউদ্দিন ওয়েইসির দল মিমের হাত ধরে লড়াই করছিল তারা। তবে সম্প্রতি হুমায়ুন-বিজেপি যোগের স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর মিম সঙ্গত্যাগ করেছে। তাতে কিছুটা বিপাকে পড়েছেন হুমায়ুন কবীর। ওই ভিডিওটি যদিও এআই বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা, কিন্তু দলের অন্দরে এনিয়ে দ্বন্দ্ব বেড়েছে বই কমেনি। এই পরিস্থিতিতে বিশ্বাসভঙ্গ হওয়ার কথা বলে একে একে হুমায়ুনের হাত ছেড়েছেন দলের দায়িত্বপ্রাপ্তরাই। এবার খোদ প্রার্থীই ভোটের আগে দলত্যাগ করলেন।

তোহিদুর জানিয়েছেন, ‘‘আসলে আমার নিজস্ব নীতি-নৈতিকতা তো আছে। আমি মানুষের সঙ্গে ভুল করতে পারব না। আমি একটা জায়গা থেকে ওই দলে গিয়েছিলাম। ধীরে ধীরে মানুষটিকে (হুমায়ুন কবীর) চিনেছি। মাঝে মাঝে দলের অন্দরে কিছু কথাবার্তা শুনছিলাম। তারপর দেখলাম একটা ভিডিও প্রকাশ্যে এসে গেল। এসব দেখে আর আমার দলটায় থাকার ইচ্ছে নেই। আমি প্রার্থীও থাকব না।''


হুমায়ুনের দল থেকে মালদহের মানিকচকের প্রার্থী করা হয়েছিল তোহিদুর রহমানকে। তিনি সংগঠনের সহ-সভাপতি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা করলেন তিনি। বললেন, ‘‘আমি এটা জানাতেই আপনাদের ডেকেছি যে আমি কোনও দুর্নীতি, কোনও ডিলের মধ্যে নেই। আমি এই দলের সঙ্গে আর থাকছি না।'' ঠিক কী কারণে এই সিদ্ধান্ত? তোহিদুর জানিয়েছেন, ‘‘আসলে আমার নিজস্ব নীতি-নৈতিকতা তো আছে। আমি মানুষের সঙ্গে ভুল করতে পারব না। আমি একটা জায়গা থেকে ওই দলে গিয়েছিলাম। ধীরে ধীরে মানুষটিকে (হুমায়ুন কবীর) চিনেছি। মাঝে মাঝে দলের অন্দরে কিছু কথাবার্তা শুনছিলাম। তারপর দেখলাম একটা ভিডিও প্রকাশ্যে এসে গেল। এসব দেখে আর আমার দলটায় থাকার ইচ্ছে নেই। আমি প্রার্থীও থাকব না।'' তাহলে ভোটারদের কী বার্তা? তোহিদুর বলছেন, ''মানিকচকে আমি ছাড়াও আরও অনেক প্রার্থী আছেন। তাঁদের মধ্যে যাঁকে ভালো লাগবে, তাঁকে ভোট দিন। কিন্তু আমাকে ভোট দেবেন না। আমিও একজন সজ্জন ব্যক্তিকে ভোট দেব।'' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement