shono
Advertisement
West Bengal Assembly Election

বর্মনের উচ্চারণ 'বমন', নিশীথ হলেন নিশিকান্ত! কেন্দ্রীয় মন্ত্রীর নামবিভ্রাটের শিকার এবার দলীয় নেতারাই

আলিপুরদুয়ারে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে এসে নিশীথ প্রামাণিক ও দীপক বর্মনের নামই ভুল বললেন বর্তমান মন্ত্রী প্রহ্লাদ যোশী। এনিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।
Published By: Sucheta SenguptaPosted: 08:54 PM Mar 07, 2026Updated: 08:54 PM Mar 07, 2026

ফের বাংলায় নামবিভ্রাট! কেন্দ্রীয় মন্ত্রীর ভুল উচ্চারণের শিকার এবার বিজেপি নেতারাই। তাঁর ভাষণে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হয়ে গেলেন নিশিকান্ত প্রামাণিক, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের পদবি উচ্চারিত হল 'বমন' বলে! শনিবার বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে আলিপুরদুয়ারে এসে দলেরই নেতাদের নাম গুলিয়ে ফেললেন বিজেপির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী! এনিয়ে জেলার রাজনৈতিক মহলে চলছে হাসি, মস্করা।

Advertisement

রাজ্যে ভোটের আগে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন করছে বিজেপি। গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন রাজ্য নেতারা। তাতে একে একে যোগ দিচ্ছেন কেন্দ্রের নেতারাও। আর তাঁরা এসে স্থানীয় নেতাদের নামই ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না! হোঁচট খাচ্ছেন। আর তার জেরে বিজেপি আরও কোণঠাসা হয়ে পড়ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। শনিবার তেমনই উচ্চারণ বিভ্রাট ঘটল।আলিপুরদুয়ারের পরিবর্তন যাত্রার মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী যখন নিশীথ প্রামাণিককে বলছেন 'নিশিকান্ত', দীপক বর্মনের পদবি হচ্ছে 'বমন', তাঁর সেসব বাংলা উচ্চারণ শুনে মঞ্চে নেতারা একে অপরের দিকে চাইছেন। শ্রোতারাও খানিকটা তাজ্জব।

আলিপুরদুয়ারের পরিবর্তন যাত্রার মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী যখন নিশীথ প্রামাণিককে বলছেন 'নিশিকান্ত', দীপক বর্মনের পদবি হচ্ছে 'বমন', তাঁর সেসব বাংলা উচ্চারণ শুনে মঞ্চে নেতারা একে অপরের দিকে চাইছেন।

যদিও ভাষণে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন রাজ্য সরকারকে এদিন কড়া সমালোচনা করেছেন। এদিন ভাষনে প্রহ্লাদ যোশী বলেন, “রাজ্য সরকার কেন্দ্র রাজ্য সেতু বন্ধনের বদলে এখানে রাজ্য সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন মুলক প্রকল্পের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।“ এদিন পরিসংখ্যান দিয়ে কেন্দ্র এই রাজ্যে বিগত কংগ্রেস সরকারের থেকে বেশি আর্থিক সাহায্য করছে বলে দাবি করেন। রাজ্যে সরকার দুর্নীতি, স্বজনপোষণ ও কাটমানিতে যুক্ত বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন পরিবর্তন যাত্রা নিয়ে ফালাকাটার জটেশ্বরে পৌঁছয় বিজেপি। জটেশ্বরে সভা করে বিজেপি। সেই সভাতে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস-সহ একাধিক বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। এহেন গুরুত্বপূর্ণ মঞ্চে একাধিক বিজেপি নেতার নাম উচ্চারন করতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement