shono
Advertisement
West Bengal Assembly Election

লোডশেডিং হইতে সাবধান! গণনাকেন্দ্র বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা কমিশনের

২০২১ সালের নন্দীগ্রামের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি প্রস্তুতি, জানালেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল।
Published By: Sucheta SenguptaPosted: 08:24 PM May 03, 2026Updated: 08:24 PM May 03, 2026

রাত পোহালেই রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। এই শেষ পর্ব যাতে নির্বিঘ্নে মিটে যায়, তার জন্য আগাম একাধিক ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বিশেষভাবে উল্লেখ করলেন গণনাকেন্দ্রের বিদ্যুৎ পরিষেবা অব্যাহত থাকা নিয়ে। তাঁর কথায়, ২০২১ সালের গণনার সময়ে লোডশেডিং নিয়ে যে অভিযোগ উঠেছিল, সেকথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম এবং সিইএসসি-র সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। এছাড়া বিদ্যুৎ দপ্তরের সঙ্গেও রাতে একদফা কথা বলবেন সিইও।

Advertisement

গণনার প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সিইও মনোজ আগরওয়াল জানালেন, ২০২১ সালে যে লোডশেডিংয়ের ঘটনার অভিযোগ ঘটেছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে দফায় দফায় WBSEDCL এবং CESC-এর সঙ্গে বৈঠক করা হয়েছে। যাতে বিদ্যুৎ চলে গেলেও কোনও সমস্যা না হয়, তার জন্য জেনারেটরের পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে। রবিবার রাতে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের সঙ্গেও কথা বলবেন বলে জানালেন সিইও।

গণনাকেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিজেপি কারচুপি করতে পারে, এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন নন্দীগ্রামের লোডশেডিংয়ের কথা মনে করিয়ে দলের কাউন্টিং এজেন্টদের কী করণীয়, তা শনিবারের ভারচুয়াল বৈঠকে বারবার বুঝিয়ে দিয়েছেন তাঁরা। এবার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেল খোদ কমিশনকেও।

রবিবার শেষবেলায় গণনার প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সিইও মনোজ আগরওয়াল জানালেন, ২০২১ সালে যে লোডশেডিংয়ের ঘটনার অভিযোগ ঘটেছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে দফায় দফায় WBSEDCL এবং CESC-এর সঙ্গে বৈঠক করা হয়েছে। যাতে বিদ্যুৎ চলে গেলেও কোনও সমস্যা না হয়, তার জন্য জেনারেটরের পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে। রবিবার রাতে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিবের সঙ্গেও কথা বলবেন বলে জানালেন সিইও। আসলে গণনার দিন আবহাওয়া নিয়েও আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। সোমবার কালবৈশাখী হলে বিদ্যুৎ বিভ্রাটের ভয় থাকছে। তা হলেও যাতে গণনাকেন্দ্রে প্রভাব না পড়ে, তার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। সবমিলিয়ে, একুশে নন্দীগ্রামের মতো ঘটনায় বিতর্ক যাতে মাথাচাড়া দিতে না পারে, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement