shono
Advertisement
West Bengal Assembly Election

অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! রাজনৈতিক প্রতিহিংসা, দাবি তৃণমূলের

তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ করে এই দাবি করা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 02:15 PM Apr 14, 2026Updated: 04:38 PM Apr 14, 2026

ভোটের (West Bengal Assembly Election) মুখে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ দিল কমিশন! তৃণমূলের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এমনই অভিযোগ করা হয়েছে। তাঁদের কথায়, পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি ও কমিশন। 

Advertisement

তৃণমূলের তরফে শেয়ার করা কমিশনের মেসেজ অনুযায়ী, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়।

চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ-প্রশাসনে একাধিক রদবদল করেছে কমিশন। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। এরই মাঝে প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। চ্যাটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়। সেই মেসেজের স্ক্রিনশট তুলে ধরেই কমিশনকে একহাত নিয়েছে তৃণমূল। 

হোয়াটসঅ্যাপে কমিশনের নির্দেশের স্ক্রিনশট।

 

তৃণমূলের তরফে বলা হয়েছে, 'নির্বাচন কমিশন (ECI) হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং CAPF কর্মকর্তাদের AITC-র নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশাবলীর মধ্যে AITC-র জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামও উল্লেখ করা হয়েছে। AITC-র প্রচার সংক্রান্ত কার্যকলাপ, জনসংযোগ কর্মসূচিকেও টার্গেট করা হয়েছে।' তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই নির্দেশিকা। কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও তোপ দাগা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement