shono
Advertisement
Assembly Elections 2026

চালসায় 'দিদি', পাথরপ্রতিমায় 'সেনাপতি', আজ থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

এবারের ভোটে তৃণমূলের লড়াই যতটা কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে, ততটাই নির্বাচন কমিশনের সঙ্গেও।
Published By: Sucheta SenguptaPosted: 09:10 AM Mar 24, 2026Updated: 02:43 PM Mar 24, 2026

কথায় বলে, 'মঙ্গলে উষা বুধে পা/ যথা ইচ্ছা তথা যা।' তেমনই তিনি আসছেন আজ, মঙ্গলবার। কর্মসূচি বলতে চালসায় একটি গির্জায় গিয়ে স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে জনসংযোগ। বুধবার থেকে পুরোদমে নির্বাচনী জনসভা শুরু, ময়নাগুড়ি থেকে। তারপর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব মধ্য হয়ে পশ্চিম - একমাস বঙ্গের পথে পথেই কাটবে মমতা বন্দ্যোপাধায়ের (Mamata Banerjee)। সব দিনই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই সফরেই স্পর্শেই তাঁর চতুর্থ মা-মাটি-মানুষ সরকার গড়ার অভিযান। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) মঙ্গল থেকেই প্রচারে ঝাঁপাচ্ছেন। তাঁর নির্বাচনী কর্মসূচি শুরু হচ্ছে নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনা থেকেই। আজ দুপুরে পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন অভিষেক। তারপর গোটা মাস তাঁরও টানা কর্মসূচি রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।

Advertisement

বুধবার থেকে পুরোদমে নির্বাচনী জনসভা শুরু, ময়নাগুড়ি থেকে। তারপর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব মধ্য হয়ে পশ্চিম - একমাস বঙ্গের পথে পথেই কাটবে মমতা বন্দ্যোপাধায়ের। সব দিনই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এই সফরেই স্পর্শেই তাঁর চতুর্থ মা-মাটি-মানুষ সরকার গড়ার অভিযান।

নির্বাচনী সফর শুরু করতে বরাবর উত্তরবঙ্গ পয়মন্ত। উত্তরকে ঢেলে উপহার দিলেও, ধস হোক ঝড়বন্যা, মুহূর্তে ছুটে এলেও ভোটবাক্সে প্রতিদান পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবু তিনি আশাবাদী, তাই শুরু করেন তিস্তা-তোর্সা-মহানন্দার স্রোত ছুঁয়েই।জানা গিয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারে টিয়াবনের হেলিপ্যাডে নেমে চলে দলনেত্রী যাবেন মেটেলির একটি বেসরকারি হোটেলে। তারপর বিকেল চারটের সময় জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্জে আসবেন এখানে ফাদার এবং অন্যান্যদের সঙ্গে মিলিত হবেন। নাগরাকাটের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর জানান,  ''আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সবার সঙ্গেই দেখাসাক্ষাৎ করেন। সেজন্যেই মঙ্গলবার  বিকালে তিনি এই আশ্রমে আসবেন। আমি আশ্রমের সবার সঙ্গে দেখা করে গেলাম এবং তাঁদের অবগত করে গেলাম।''

সাম্প্রতিক সময়ে ভোটে (Assembly Elections 2026) মমতার লড়াই যতটা কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে, ততটাই নির্বাচন কমিশনের সঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মুখমন্ত্রীর সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। ভোট যত এগোবে সেটা কত দূর পৌঁছবে, সেটাই এখন দেখার। আগামী ২৩ এপ্রিল বঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ। উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ মোট ১৫২ টি আসনে ভোট হবে। 

আজ থেকেই দক্ষিণবঙ্গেও নির্বাচনী প্রচারে ঝাঁপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুপুর দুটোয় পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থী সমীরকুমার জানার সমর্থনে তিনি জনসভা করবেন। বুধবার নন্দীগ্রামে কর্মিসভার পাশাপাশি মেদিনীপুরের আরও দুই কেন্দ্রে সারবেন প্রচার। এরপর উত্তরবঙ্গে চলে যাবেন। মাসের শেষদিন পর্যন্ত দুই বঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক লাগাতার প্রচার চালিয়ে যাবেন।

অন্যদিকে, আজ থেকেই দক্ষিণবঙ্গেও নির্বাচনী প্রচারে ঝাঁপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুপুর দুটোয় পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডে দলীয় প্রার্থী সমীরকুমার জানার সমর্থনে তিনি জনসভা করবেন। বুধবার নন্দীগ্রামে কর্মিসভার পাশাপাশি মেদিনীপুরের আরও দুই কেন্দ্রে সারবেন প্রচার। এরপর উত্তরবঙ্গে চলে যাবেন। মাসের শেষদিন পর্যন্ত দুই বঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক লাগাতার প্রচার চালিয়ে যাবেন। মূল প্রতিপক্ষ বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনের 'একপেশে' সব সিদ্ধান্তও। সেই দিকটিও প্রচারে তুলে ধরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত কয়েক বছরের উন্নয়ন যজ্ঞের খতিয়ান মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রের 'প্রতিহিংসাপরায়ণ' আচরণকেও মূল শত্রু হিসেবে চিহ্নিত করে ভোটপ্রচারে গুরুত্ব দিতে চলেছে তৃণমূল।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement