shono
Advertisement
West Bengal Assembly Election

ভবানীপুরের ছেঁকে ধরল মহিলা ও ছোটরা, আবাসনে জনসংযোগে 'আপনজন' মমতা

ভবানীপুর কেন্দ্রে নিবিড় জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহুতল আবাসনগুলিতে নেত্রী এবার প্রচারে জোর দিয়েছেন। আবাসনের বাসিন্দা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন তিনি। আরও একবার তিনি আবাসনের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। বাসিন্দাদের সঙ্গে একাধিক বিষয়ে কথা বললেন।
Published By: Suhrid DasPosted: 12:25 AM Apr 27, 2026Updated: 12:30 AM Apr 27, 2026

ভবানীপুর কেন্দ্রে নিবিড় জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহুতল আবাসনগুলিতে নেত্রী এবার প্রচারে জোর দিয়েছেন। আবাসনের বাসিন্দা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন তিনি। আরও একবার তিনি আবাসনের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। বাসিন্দাদের সঙ্গে আলাপের পাশাপাশি একাধিক বিষয়ে কথা বললেন। 'আপনজন' হয়ে মহিলা ও বাচ্চাদের সঙ্গে ছবিও তুললেন। জননেত্রীকে এভাবে তাঁদের মাঝখানে পেয়ে অভিভূত, আপ্লুত আবাসনের বাসিন্দারা। 

Advertisement

বাসিন্দা ও ছোটদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্রে পদযাত্রা ছিল। ওই পদযাত্রা শেষে আরও দু'টি জনসভা করেন তিনি। এরপর রাতের দিকে তৃণমূল সুপ্রিমো পৌঁছে যান আবাসনে। ভবানীপুর এলাকারই একটি আবাসনে নেত্রী এদিন গিয়েছিলেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নেত্রী। আবাসিকরাও মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন। নেত্রী বাসিন্দাদের মতামত, কিছু ক্ষেত্রে অভিযোগও মন দিয়ে শোনেন। 

আবাসনের মহিলাদের সঙ্গে কথা বলেন সুপ্রিমো। তাঁদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । শুধু তাই নয়, ছোটরাও প্রিয় নেত্রীর কাছে। আবাসনের ছোটদের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেত্রী। তাঁদের সঙ্গেও ছবি তুলেছেন তিনি। ভবানীপুরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার মেয়ে হিসেবেই এবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমেছেন। এদিন আবাসনে বাসিন্দাদের সঙ্গে জনসংযোগের সময় 'আপনার লোক' ভূমিকাতেই দেখা গিয়েছে নেত্রীকে। 

যদুবাবুর বাজারে তৃণমূল নেত্রী।

দক্ষিণ কলকাতার জগুবাবুর বাজার অত্যন্ত বিখ্যাত। রবিবাসরীয় সন্ধ্যায় নেত্রী সেখানেও পৌঁছে গিয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ব্যবসায়ী, ফল বিক্রেতাদের কাছেও পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রীকে বাজারে এত কাছে দেখতে পেয়ে আপ্লুত ব্যবসায়ীরাও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement