shono
Advertisement
Mamata Banerjee

চতুর্থবার কেন দরকার তৃণমূল সরকার? ময়নাগুড়ির সভা থেকে বিজেপির 'ভুল' ধরিয়ে ব্যাখ্যা মমতার

কেনই বা বিজেপিকে ভোট দেওয়া যাবে না, তাও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 12:44 PM Mar 25, 2026Updated: 01:25 PM Mar 25, 2026

ছাব্বিশের নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে আজ, বুধবার থেকে রাজ্যজুড়ে প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ময়নাগুড়ির সভা থেকে আমজনতাকে তিনি বুঝিয়ে দিলেন, কেন চতুর্থবার তৃণমূল সরকার গড়তেই হবে। মনে করিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমুখী প্রকল্পের কথা। কেনই বা বিজেপিকে ভোট দেওয়া যাবে না, তাও বললেন তিনি।

Advertisement

তৃণমূলকে আবার ক্ষমতায় আনার কারণ হিসেবে তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "তৃণমূল এলে যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিনামূল্যে বাচ্চাদের শিক্ষা পাবেন। বিনামূল্যে রেশন পাবেন। সকলে ফ্রি তে চিকিৎসা পাবেন।" এরপরই তিনি বলেন, "ওদের মতো আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। যা বলি তাই করি। ১ এপ্রিল থেকে লক্ষ্মীরভাণ্ডার বাড়ানোর কথা বলা হলেও ইতিমধ্যই সকলে বর্ধিত টাকা পেয়েছেন।"

এদিন ময়নাগুড়ির সভা থেকে তৃণমূলকে আবার ক্ষমতায় আনার কারণ হিসেবে তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, "তৃণমূল এলে যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিনামূল্যে বাচ্চাদের শিক্ষা পাবেন। বিনামূল্যে রেশন পাবেন। সকলে ফ্রি তে চিকিৎসা পাবেন।" এরপরই তিনি বলেন, "ওদের মতো আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। যা বলি তাই করি। ১ এপ্রিল থেকে লক্ষ্মীরভাণ্ডার বাড়ানোর কথা বলা হলেও ইতিমধ্যই সকলে বর্ধিত টাকা পেয়েছেন।" মমতার কথা, তৃণমূল মানুষের পাশে ছিল, আছে, থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন, কেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না। নোটবন্দি থেকে এসআইআর, একাধিক ইস্যু তুলে তিনি বলেন, "নোটবন্দির লাইনের কথা মনে আছে? বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেক মহিলাদের নাম কেটে দিয়েছে। মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েছে, স্বাভাবিকভাবেই পদবি বদলেছে। কিন্তু ওরা সব বাদ দিয়েছে। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে। কত মানুষকে এনআরসির নোটিস দিয়েছে। এসআইআরের লাইন দিয়ে ২২০ জন মারা গিয়েছে। ওদের আত্মা কাঁদছে। তোমাদের জবাব দিতে হবে।"

এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন, কেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না। নোটবন্দি থেকে এসআইআর, একাধিক ইস্যু তুলে তিনি বলেন, "নোটবন্দির লাইনের কথা মনে আছে? বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেক মহিলাদের নাম কেটে দিয়েছে। মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েছে, স্বাভাবিকভাবেই পদবি বদলেছে। কিন্তু ওরা সব বাদ দিয়েছে। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে। কত মানুষকে এনআরসির নোটিস দিয়েছে। এসআইআরের লাইন দিয়ে ২২০ জন মারা গিয়েছে। ওদের আত্মা কাঁদছে। তোমাদের জবাব দিতে হবে।" সেখানেই পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে সুর চড়ালেন মমতা। বলেন, "আবার পেট্রোলের দাম বেড়েছে। সবকিছুর দাম বাড়ছে। কিন্তু এখন আমার হাতে কিছু নেই। আমার হাতে যা আছে তা হচ্ছে শুধু মানুষ।" কমিশনের নোটিফিকেশনে বিজেপির স্ট্যাম্প থেকে মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ সবকিছু নিয়েই বিজেপিকে তুলোধোনা করলেন মমতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement