shono
Advertisement
Bengal Election 2026

'বাংলা রাজ্যটাই তুলে দিতে চায়', বিজেপির 'বঙ্গভঙ্গে'র প্ল্যান ফাঁস করে ভোটারদের সতর্কবার্তা মমতার

তৃণমূল থাকতে বাংলা ভাগ হবে না বলেই সকলকে আশ্বাস দিলেন তিনি। 
Published By: Tiyasha SarkarPosted: 01:19 PM Mar 25, 2026Updated: 02:36 PM Mar 25, 2026

বিজেপি বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়! ময়নাগুড়ির নির্বাচনী জনসভা থেকে বিজেপির 'বঙ্গভঙ্গে'র প্ল্য়ান ফাঁস করে আমজনতাকে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যা (Mamata Banerjee)। বললেন, "বাংলা রাজ্যটাই তুলে দিতে চায় ওরা। অনেক প্ল্যানিং করছে। জানতে পেরে আমি গর্জন করেছিলাম।" তবে তৃণমূল থাকতে বাংলা ভাগ হবে না বলেই সকলকে আশ্বাস দিলেন তিনি। 

Advertisement

মমতা বলেন, "বাংলা রাজ্যটাকেই ওরা তুলে দিতে চায়। অনেক প্ল্যানিং করেছে। ক্ষমতায় এলে দেশটা বেচে দেবে। আপনাদের বিহারের সঙ্গে নিয়ে যাবে বলে পরিকল্পনা করেছিল। উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় প্ল্যানটা প্রকাশিত হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে গর্জন করেছি।"

দুয়ারে বিধানসভা নির্বাচন (Bengal Election 2026)। নিজের এলাকায় প্রচারে ঝাঁপিয়েছেন সবদলের প্রার্থীরা। আজ, বুধবার থেকে রাজ্যজুড়ে নির্বাচনী সভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ময়নাগুড়িতে জনসভা করেন তিনি। সেখান থেকেই বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্ত ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "বাংলা রাজ্যটাকেই ওরা তুলে দিতে চায়। অনেক প্ল্যানিং করেছে। ক্ষমতায় এলে দেশটা বেচে দেবে।" এরপরই তিনি বলেন, "আপনাদের বিহারের সঙ্গে নিয়ে যাবে বলে পরিকল্পনা করেছিল। উত্তরবঙ্গের জেলাগুলোকে আমি আটকেছি। কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় প্ল্যানটা প্রকাশিত হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে গর্জন করেছি।" এরপরই আমজনতাকে আশ্বাস দিয়ে তিনি বলেন, "মনে রাখবেন, মানুষের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট অবধি লড়াই করেছি। প্রয়োজনে আবার করব।"

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিলেন, কেন বিজেপিকে ভোট দেওয়া যাবে না। নোটবন্দি থেকে এসআইআর, একাধিক ইস্যু তুলে তিনি বলেন, “নোটবন্দির লাইনের কথা মনে আছে? বিজেপি এত হিংসুটে দল যে আপনাদের অনেক মহিলাদের নাম কেটে দিয়েছে। মেয়েরা শ্বশুরবাড়ি গিয়েছে, স্বাভাবিকভাবেই পদবি বদলেছে। কিন্তু ওরা সব বাদ দিয়েছে। অনেক রাজবংশীকে বাদ দিয়েছে। কত মানুষকে এনআরসির নোটিস দিয়েছে। এসআইআরের (West Bengal SIR) লাইন দিয়ে ২২০ জন মারা গিয়েছে। ওদের আত্মা কাঁদছে। তোমাদের জবাব দিতে হবে।” সেখানেই পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে সুর চড়ালেন মমতা। বলেন, “আবার পেট্রোলের দাম বেড়েছে। সবকিছুর দাম বাড়ছে। কিন্তু এখন আমার হাতে কিছু নেই। আমার হাতে যা আছে তা হচ্ছে শুধু মানুষ।” কমিশনের নোটিফিকেশনে বিজেপির স্ট্যাম্প থেকে মধ্যরাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ সবকিছু নিয়েই বিজেপিকে তুলোধোনা করলেন মমতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement