চতুর্থবার ভবানীপুর আসনে মনোনয়ন পেশ করলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার সকালে মনোনয়ন পেশের পর বেরিয়েই ভবানীপুরের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বললেন তিনি। বলেন, "ভবানীপুরেই আমার ধর্ম-কর্ম, এখানেই ছিলাম, আছি। ভবানীপুর আমার সবকিছু।" বললেন, "আমরাই সরকার গড়ব।" সার্ভে বিল্ডিং চত্বর থেকে এসআইআরে নাম বাদ নিয়ে ফের সরব হলেন মমতা। বললেন, "আবার সুপ্রিম কোর্ট যাব।"
মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (Bengal Election 2026) পাখির চোখ করে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারও একাধিক নির্বাচনী সভা করেন তিনি। আগেই জানা গিয়েছিল, ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন মমতা। কালীঘাট থেকে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন তিনি। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর অপেক্ষায় জমায়েত করেছিলেন কর্মী-সমর্থকরা। সকলের হাতে ছিল দলের পতাকা, বেলুন। বিরাট মিছিল নিয়ে পৌঁছন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা। সেখানে মনোনয়ন পেশ করেন তৃণমূল সুপ্রিমো।
মনোনয়ন পেশ করে মমতা বললেন, “আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।”
মনোনয়ন পেশের পর বেরিয়ে সার্ভে বিল্ডিংয়ে তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। এরপর তিনি বলেন, “আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।” এরপরই এসআইআর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, "মেনে দুঃখ নিয়েই বলছি... এত মানুষের নাম বাদ গিয়েছে। যে নাম উঠেছে তা আমি লড়াই করেছি বলে।" এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রয়োজনে তিনি আবার শীর্ষ আদালতে যাবেন।
