shono
Advertisement
West Bengal Assembly Election

‘মাতৃশক্তি ভরসা’ কার্ড বিলি নির্মলার, নির্বাচনী বিধি লঙ্ঘন! কঠোর পদক্ষেপের দাবি মমতার

প্রতিবাদে ইসলামপুরের সভা থেকে সুর চড়ান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি টাকার থলি নিয়ে ভোটযুদ্ধে নেমেছে বলে অভিযোগ তাঁর। মমতার দাবি, "ভোটের পর এই টাকা মিলবে না।"
Published By: Subhankar PatraPosted: 05:44 PM Apr 15, 2026Updated: 06:20 PM Apr 15, 2026

প্রথম দফার নির্বাচনের (West Bengal Assembly Election) বাকি মাত্র ৮ দিন। এর মাঝেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড সামনে এনেছে বিজেপি। সেখানে মহিলাদের মাসিক ৩ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মহিলাদের হাতে, হাতে সেই কার্ড তুলেও দেওয়া হচ্ছে। এই কার্ড বিতরণ করে, বিজেপি আর্দশ আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ‘‘নির্বাচনের সময় কার্ড বিলি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্বাচনের নিয়ম ভাঙছে বিজেপি। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুন।

Advertisement

ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের ৩ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি। সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয়। দূর্গাপুর পূর্বে এ দিন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড পৌঁছে গিয়েছে বাড়ি বাড়ি।

প্রতিবাদে ইসলামপুরের সভা থেকে সুর চড়ান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, "বিজেপি আর্দশ আচরণবিধি ভঙ্গ করছে। কার্ড বিলি করছেন দেশের অর্থমন্ত্রী (নির্মলা সীতারমণ)।" বিজেপি টাকার থলি নিয়ে ভোটযুদ্ধে নেমেছে বলে অভিযোগ তাঁর। মমতার দাবি, "ভোটের পর এই টাকা মিলবে না।" মমতার আবেদন, "যাঁরা যাঁরা নির্বাচনের সময় কার্ড বিলি করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন। তাঁর কথায়, ‘‘এখন কেন কার্ড বিলি হচ্ছে। নির্বাচনের আগে করা যায়নি?’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement