shono
Advertisement
Mamata Banerjee

প্রবল জনোচ্ছ্বাসে কালীঘাট থেকে মিছিল, মনোনয়ন পেশ করলেন তৃণমূল সুপ্রিমো

মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ফিরহাদ হাকিমের স্ত্রী।
Published By: Tiyasha SarkarPosted: 10:47 AM Apr 08, 2026Updated: 01:16 PM Apr 08, 2026

আজ, বুধবার চতুর্থবার ভবানীপুর আসনের জন্য মনোনয়ন পেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। পূর্বসূচি অনুযায়ী, সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে কালীঘাট থেকে শুরু করেন মিছিল। ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, মেয়ে-সহ মিছিলে ছিলেন দলের কাউন্সিলর, নেতা-কর্মীরা। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল এলাকা।

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবারও একাধিক নির্বাচনী সভা করেন তিনি। আগেই জানা গিয়েছিল, ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন মমতা। কালীঘাট থেকে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন তিনি। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর অপেক্ষায় জমায়েত করেছিলেন কর্মী-সমর্থকরা। সকলের হাতে ছিল দলের পতাকা, বেলুন। ছিলেন ৮ কাউন্সিলরও। বিরাট মিছিল নিয়ে পৌঁছন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা। সেখানে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো।  

মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। মনোনয়ন পত্রে বাংলায় সই করেন মমতা। এরপর বেরিয়ে সার্ভে বিল্ডিংয়ে তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এরপর তিনি বলেন, "আমি এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।" গরমে সকলকে শরীরের যত্ন নেওয়ার কথা বললেন তিনি। এদিনও এসআইআরে নাম বাদ নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এদিনও নির্বাচনী সভা রয়েছে মমতার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement