shono
Advertisement
Mamata Banerjee

'কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী?', মোদির ২৯৪ আসনে প্রার্থী মন্তব্যে কটাক্ষ মমতার

রবিবার শিলিগুড়ির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, 'বাংলার ২৯৪ আসনে আমিই প্রার্থী।' সোমবার মোদির মন্তব্যের পালটা কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন।'
Published By: Arpita MondalPosted: 02:32 PM Apr 13, 2026Updated: 04:13 PM Apr 13, 2026

এ বলে আমায় দেখ। তো ও বলে আমায় দেখ। মোদি বনাম মমতা দ্বৈরথে তপ্ত ভোটবঙ্গ। রবিবার নির্বাচনী প্রচারে শিলিগুড়ির জনসভা থেকে কার্যত মমতার সুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, 'বাংলার ২৯৪ আসনে আমিই প্রার্থী। মোদিকে একবার সুযোগ দিয়ে দেখুন।' সোমবার মোদির মন্তব্যের পালটা কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

Advertisement

মমতা বলেন, "মোদিজি বলছেন উনি নাকি ২৯৪ আসনে প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন। বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব"। কটাক্ষের সুরে মমতার প্রশ্ন, "কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত।"

সোমবার সিউড়ির ভরা মঞ্চে দাঁড়িয়ে মোদির উদ্দেশে মমতা বলেন, "মোদিজি বলছেন উনি নাকি ২৯৪ আসনে প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন।বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব"। কটাক্ষের সুরে মমতার প্রশ্ন, "কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত।" মঞ্চে দাঁড়িয়ে মমতার হুঙ্কার, "আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। বাংলার দিকে কেউ বিষচক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে বাংলার মানুষ।"

প্রসঙ্গত, নির্বাচনী ভোট (West Bengal Assembly Election) প্রচারে গিয়ে প্রায় প্রত্যেকটি জনসভাতেই তৃণমূল নেত্রীকে বলতে শোনা গিয়েছে, "প্রার্থী দেখবেন না। সব আসনে আমিই প্রার্থী। সরকার আমিই গড়ব।" রবিবার সেই একই সুরে মোদির ভোট প্রার্থনা ঘিরে রাজনৈতিক চর্চা কম হয়নি। যদিও বিজেপির নির্বাচনী ইস্তেহার থেকে সর্বোচ্চ নেতার বক্তৃতা, সবকিছুতেই তৃণমূল কংগ্রেসেকে 'কপি' করার প্রবণতা বলেই কটাক্ষ করেছে রাজনৈতিক মহলের একাংশ। এবার খোদ তৃণমূল নেত্রী ২৯৪ আসনে প্রার্থী মন্তব্যে একহাত নিলেন।

এদিন মোদির 'মন কি বাত' প্রসঙ্গ টেনেও এদিন তীব্র সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "১২ বছর ধরে আমাকে জ্বালাচ্ছে। আগে সিপিএম ছিল। এখন আমোদি-প্রমোদিরা বাবুরা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বাচ্চাদের স্কুলে 'মন কি বাত'-এর নাম করে নিজের কথা বলছে।"  এদিন জনসভায় মমতা (Mamata Banerjee) মনে করিয়ে দিয়েছেন, বুলডোজার নীতি নয়, মানুষের ভালোবাসায় ভর করেই চতুর্থবার সরকার গড়াল লড়াইয়ে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement