shono
Advertisement
West Bengal Assembly Election

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়না! ঝরল রক্ত, মহিলাদের 'শ্লীলতাহানি', আহত দু'পক্ষের বহু

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 07:41 PM Apr 24, 2026Updated: 07:52 PM Apr 24, 2026

নির্বাচনের পরদিন ফের উত্তপ্ত ময়না। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কাণ্ড! ঝরল রক্ত। আহত একাধিক। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার দুপুরে ময়নার বাকচার সাইথিয়া পুল এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ বাধে। তৃণমূলকর্মীদের অভিযোগ, ভোটের দিন রাতে তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় বিজেপির কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে থানায় অভিযোগ জানান তাঁরা। অভিযোগ, সেই রাগেই এদিন সকালে ২৫০-৩০০ কর্মী-সমর্থকরা তাঁদের বাড়িতে চড়াও হয়। কেন পুলিশে অভিযোগ জানানো হয়েছে, সেই কথা বলে মারধর শুরু করে বিজেপিকর্মীরা। লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ির মহিলাদের জামাকাপড় ছিড়ে দেওয়া ও  শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। তাতে তৃণমূলের ৪ জন গুরুতর জখম হন। তাঁদের ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের পরিবারের এক সদস্য অর্চনা বলেন, "গতকাল রাতে আমাদের বাড়িতে ভাঙচুর করে। আমরা পুলিশকে জানাই। কেন অভিযোগ করা হয়েছে, সেই কথা বলে আজ সকালে বিজেপির প্রায় ২৫০-৩০০ জন আমাদের বাড়িতে হামলা করে। ছেলেদের পাশাপাশি মহিলাদেরও মারধর করা হয়েছে। মহিলাদের শাড়ি ছিড়ে দিয়েছে।"

অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ভোটের পর দিন এলাকায় আড্ডা দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় এক তৃণমূল সমর্থক ও তাঁর স্ত্রী বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করে। স্থানীয় বিজেপি নেতা বলেন, "রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড় উঠেছে। ময়নাতেও বিজেপি জিতবে। তাতেই তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে। আমাদের এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। আরও কয়েকজনের খোঁজ মেলেনি।" ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ময়না থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য,  ভোটের আগের দিন ও ভোটের দিন উত্তেজনা ছড়ায় ময়নায়। তৃণমূল প্রার্থীকে ঘিরে চোর স্লোগান ওঠে। তার আ ও কেগের দিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশন্দ্রীয় বাহিনী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ময়না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement