shono
Advertisement
West Bengal Assembly Election

অস্ট্রেলিয়া, বেলজিয়ামের জনসংখ্যার থেকেও বেশি! বাংলার প্রথম দফার নির্বাচনে ভোট দেবেন কত জন?

জেলাভিত্তিক পরিসংখ্যা দিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
Published By: Jaba SenPosted: 03:00 PM Apr 12, 2026Updated: 03:00 PM Apr 12, 2026

৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার রাজ্য বিধানসভার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। এবিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে কমিশন। আগামী ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হবে। এই আসনগুলিতে ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন পুরুষ, ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন মহিলা ও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার ভোটগ্রহণে অংশ নিতে পারবেন। ২০২৬ সালের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ৭২ লক্ষ। অন্যদিকে বেলজিয়ামের জনসংখ্যা ১ কোটি ১৮ লক্ষ। এই দুই দেশের থেকেও বাংলার প্রথম দফার নির্বাচনের ভোটারের সংখ্যা বেশি।

Advertisement

প্রথম দফায় রাজ্যে মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফায় ভোট। এই দফায় বাকি ১৪২টি কেন্দ্রে নির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ৪ মে। প্রথম দফার ভোটারদের জেলাভিত্তিক তথ্যের নিরিখে জানা গিয়েছে, প্রথম দফায় মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ৫০ লক্ষ ২৬ হাজার ভোটার ভোট দিতে পারবেন। এরপর রয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ৪১ লক্ষ ৬০ হাজার ভোটার ভোটগ্রহণে অংশগ্রহণ করতে পারবেন। পশ্চিম মেদিনীপুরের ভোটারের সংখ্যা ৩৭ লক্ষ ৭০ হাজার। অন্যদিকে, কালিম্পং জেলায় সবচেয়ে কম, মাত্র ২ লক্ষ ১ হাজার ভোটার ভোট দিতে পারবেন।

উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে সবথেকে বেশি ভোটার রয়েছে। সংখ্যাটা ২২ লক্ষ ৬৩ হাজার। জলপাইগুড়িতে ১৭ লক্ষ ১৯ হাজার ভোটার এবং আলিপুরদুয়ারে রয়েছে ১১ লক্ষ ৬৪ হাজার ভোটার। দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ১০ হাজার। এছাড়াও উত্তর দিনাজপুরে ১৯ লক্ষ ৬৮ হাজার এবং দক্ষিণ দিনাজপুরে ১১ লক্ষ ৫৯ হাজার ভোটার ভোট দিতে পারবেন। মালদা জেলায় মোট ভোটারের সংখ্যা ২৭.৯১ লক্ষ। পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বাঁকুড়ায় ২৯ লক্ষ ১৯ হাজার, পুরুলিয়ায় ২২ লক্ষ ৫২ হাজার এবং ঝাড়গ্রামে ৯ লক্ষ ১০ হাজার ভোটার রয়েছে। পশ্চিম বর্ধমানে ১৯ লক্ষ ৬৫ হাজার এবং বীরভূম জেলায় ২৬ লক্ষ ৯১ হাজার ভোটার আছে বলে জানিয়েছে কমিশন। মুর্শিদাবাদে সবথেকে বেশি ৭৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মুর্শিদাবাদের পরে মালদা থেকে ৬৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার ভোট দেবেন।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বৈধ ভোটাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেই কারণে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। বৈধ সমস্ত ভোটার যাতে কোনও বাধা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement