shono
Advertisement
West Bengal Assembly Election

ডায়মন্ড হারবারে পদ্মপ্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষক বৈঠক! কমিশনে নালিশ তৃণমূলের

এবার কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনল শাসকদল।
Published By: Subhankar PatraPosted: 10:16 AM Apr 22, 2026Updated: 12:12 PM Apr 22, 2026

নির্বাচন কমিশন বঙ্গের ভোটে বিজেপির হয়ে কাজ করছে এমন অভিযোগ আগেই করেছে তৃণমূল। এবার কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনল শাসকদল। মগরাহাট (পশ্চিম) ও ডায়মন্ড হারবার কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শামিম আহমেদ ও গামালাল হালদার ছাড়াও কমিশনের বিরুদ্ধে মুখ্য নির্বাচন কমিশনারকে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও 'ব্রায়েন।

Advertisement

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ করেন, সোমবার রাতের অন্ধকারে ডায়মন্ড হারবাবের একটি সরকারি লজে বসে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও কয়েকজন বিজেপি নেতা। সেই বৈঠকের ভিডিও ও তাঁদের হাতে এসে পৌঁছেছে বলে দাবি করেন তৃণমূল প্রার্থী। কমিশনকে এই মর্মে অভিযোগ জানান তিনি। তৃণমূল প্রার্থীর আরও অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির কথায় তৃণমূল কর্মীদের নামে মিথ্যে মামলা রুজু করছে। অথচ তাঁদের করা অভিযোগের কোনও গুরুত্বই দিচ্ছে না কমিশন। কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছে।

মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামিম আহমেদ মুখ্য নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগে জানিয়েছেন, সোমবার ডায়মন্ড হারবারের সরকারি লজ সাগরিকার ২০৮ নম্বর ঘতে তাঁর প্রতিদ্বন্দী বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গেও কমিশনের পুলিশ পর্যবেক্ষক গোপন বৈঠক করেন। কমিশনকে লিখিত অভিযোগে ডেরেক ও'ব্রায়েনও মুখা নির্বাচন কমিশনারকে মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত ওই পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পারসত্যম দাসের ডায়মন্ড হারবারের সরকারি সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ জানান।

এই ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনায় ওই পুলিশ পর্যবেক্ষকের নিয়োগ খারিজ করে নিরপেক্ষ একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও নির্বাচন সংক্রান্ত যেকোনও কাজ থেকে ওই পুলিশ পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়ারও দাবি জানানো হয়েছে। তাঁর জন্য নির্দিষ্ট থাকা আলিপুরে আইপিএস মেসের সরকারি আবাসন ছেড়ে কেনই বা তিনি অফিসিয়াল প্রোটোকল ভেঙে ডায়মন্ড হারবারে ওই সরকারি লজে এসে উঠেছিলেন সে প্রশ্নও অভিযোগপত্রে ভোলা হয়েছে।

অন্যদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষ তৃণমূলের অভিযোগের জবাবে সাংবাদিকদের জানিয়েছেন, কোনও গোপন বৈঠক নয়, কমিশনের পুলিশ পর্যবেক্ষককে তাঁদের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল এ কথাই জানাতে গিয়েছিলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement