shono
Advertisement

Breaking News

WB Assembly Election 2026

ভোটের আগে সক্রিয় রাজ্যপাল! মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে ডেকে আইনশৃঙ্খলার খোঁজ নিলেন রবি

বৃহস্পতিবার মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে আধঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন রাজ্যপাল।
Published By: Kousik SinhaPosted: 05:29 PM Mar 19, 2026Updated: 05:49 PM Mar 19, 2026

ভোটের মুখে সক্রিয় বাংলায় নবনিযুক্ত রাজ্যপাল আরএন রবি (RN Ravi)। রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন তিনি। আজ বৃহস্পতিবার লোক ভবনে (আগে-রাজভবন) এই বৈঠক হয়। শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথমবার কোনও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল আরএন রবি। জানা গিয়েছে, এই বৈঠকে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত তথ্য নেন রাজ্যপাল। শুধু তাই নয়, ভোট (WB Assembly Election 2026) প্রস্তুতি-সহ একাধিক বিষয়ে চর্চা হয়েছে বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে আধঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন রাজ্যপাল। ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। দায়িত্ব থেকে সরানো হয় রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। এরপরেই এই পদে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়। কমিশনের নির্দেশে ইতিমধ্যে তাঁরা দায়িত্বও নিয়ে নিয়েছেন। অন্যদিকে বাংলার দায়িত্ব নেওয়ার পরেই রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুর সঙ্গে দেখা করেন রবি। সম্প্রতি দিল্লি থেকে বাংলায় ফিরেছেন। এরপরেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে নবনিযুক্ত রাজ্যপাল আরএন রবির বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে আধঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন রাজ্যপাল।

বলে রাখা প্রয়োজন, লোকভবনের শূন‌্যপদ দ্রুত নিয়োগের জন‌্য গত কয়েকদিন আগেই নবান্নে চিঠি পাঠান রাজ‌্যপাল আরএন রবি। সূত্রের খবর, পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চেয়ে ইমেল করা হয়। রাজ্যপালের সচিব পদে একজন আইএএস আধিকারিক চাওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ সচিব পদে এক জন প্রোমোটি আইএএস, দু’জন যুগ্মসচিব ও একটি ডেপুটি সচিব পদের জন্য তিন জন ডব্লিউবিসিএস অফিসারের নাম চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে থেকে এক জনকে বেছে নেওয়া হবে। ফলে এখনও দপ্তর গোছানো হয়নি। কিন্তু তার আগেই ভোটমুখী বাংলায় সক্রিয় পড়লেন বাংলার নব নিযুক্ত রাজ্যপাল আরএন রবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement