shono
Advertisement
Shashi Panja

'কে বিজেপিকে রুখতে পারে, দেখিয়ে দেবে বাংলা', ভোটপ্রচারে রাহুলের মন্তব্যের পালটা শশীর

বিদায়ী মন্ত্রী শশী পাঁজার আরও খোঁচা, 'আমাদের নেতাদের ইডি-সিবিআই সমন পাঠায়, আপনি তখন ব্যস্ত পোষ্যকে খাওয়াতে।'
Published By: Sucheta SenguptaPosted: 09:39 PM Apr 25, 2026Updated: 10:22 PM Apr 25, 2026

বঙ্গে শেষ দফা ভোটের আগে সপ্তাহান্তে হাত শিবিরের হয়ে হাইভোল্টেজ প্রচার সেরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার তিনি শ্রীরামপুর, শহিদ মিনার ও মেটিয়াবুরুজে জনসভা করেন। সেখান থেকে একের পর এক ইস্যুতে শাসকদল তৃণমূলকে বিঁধেছেন। রাহুলের বক্তব্য, একমাত্র কংগ্রেসই বিজেপির সঙ্গে লড়ে। তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা আছে। এরপরই রাহুল প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কটি মামলা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এহেন অপমানকর প্রশ্নের পালটা জবাব দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Shashi Panja)। তাঁর দাবি, ''কে বিজেপিকে আসলে রুখতে পারে, দেখিয়ে দেবে বাংলা। তারপর গোটা দেশ দেখবে।'' সোনিয়াপুত্রকে খোঁচা দিয়ে শশীর আরও মন্তব্য, ''আমাদের নেতাদের প্রায়ই ইডি-সিবিআই সমন পাঠায়, আপনি তখন পোষ্যকে খাওয়াতে ব্যস্ত থাকেন।''

Advertisement

এদিন শ্রীরামপুর, শহিদ মিনার থেকে রাহুল গান্ধী তৃণমূলের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরেন বিরোধী দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারীদের দায়ের করা মামলার প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‘আমার উপর ৩৬ টি মামলা আছে। বেশিরভাগ সময় আমাকে বিভিন্ন রাজ্যে মামলার জন্য যেতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা দিয়েছে নরেন্দ্র মোদির এজেন্সি? মমতাজিকে কতক্ষণ ইডি জিজ্ঞাসাবাদ করেছে? মমতাজির বিরুদ্ধে সিবিআই-ইডি কিছু কেস করেনি। কারণ বিজেপির সঙ্গে তিনি সোজাসুজি লড়েন না। শুধুমাত্র কংগ্রেস পার্টিই আদর্শের ভিত্তিতে বিজেপির সঙ্গে লড়ে। শুধুমাত্র নির্বাচনের সময় এখানে এসে মমতাজির উপর আক্রমণ করেন। নির্বাচন শেষ হয়ে যাবে, মমতাজির সম্বন্ধে কিছু বলবেন না।''

তাঁর এহেন মন্তব্যের পালটা দিয়ে শশী পাঁজা বললেন, ‘‘ওঁর (রাহুল গান্ধী) মন্তব্য কাণ্ডজ্ঞানহীনের মতো। এখানে প্রায়শয়ই ইডি, সিবিআই সমন করে তৃণমূলের নেতাদের। নির্বাচনের সময় তা আরও বেড়ে যায়। আপনি তো তখন কুকুরকে খাওয়াতে ব্যস্ত থাকেন। বাংলা দেখিয়ে দেবে কে আসলে বিজেপিকে রুখতে পারে, তারপর দেশ দেখবে। যদি কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে এত লড়াই করত, তাহলে গত লোকসভা নির্বাচনে এমন ফলাফল হতো না। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার কোথাও বিজেপি জিতত না।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement