shono
Advertisement
Central Force

দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি বাহিনী কলকাতায়, আর কোথায় কত?

আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটাভুটি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। মোট ২ হাজার ২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি কলকাতায় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে কম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বাহিনী মোতায়েন করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 03:15 PM Apr 25, 2026Updated: 03:20 PM Apr 25, 2026

আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটাভুটি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। মোট ২ হাজার ২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তার মধ্যে সবচেয়ে বেশি কলকাতায় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে কম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট পরিচালনার কাজ দেখভালে নিযুক্ত করা হবে ১৪২ জন জেনারেল অবজার্ভার। ৯৫ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

একনজরে দেখে নিন কোথায় কত বাহিনী মোতায়েন করা হচ্ছে:

Advertisement

কলকাতা: ২৭৩ কোম্পানি
পূর্ব বর্ধমান: ২৬০ কোম্পানি
হুগলি গ্রামীণ: ২৩৪ কোম্পানি
বারুইপুর পুলিশ জেলা: ১৬১ কোম্পানি
বারাকপুর পুলিশ কমিশনারেট: ১৬০ কোম্পানি
কৃষ্ণনগর পুলিশ জেলা: ১৫৮ কোম্পানি
হাওড়া গ্রামীণ: ১৪৭ কোম্পানি
ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১৩৫ কোম্পানি
রানাঘাট পুলিশ জেলা: ১২৭ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা: ১২৩ কোম্পানি
সুন্দরবন পুলিশ জেলা: ১১৩ কোম্পানি
বারাসত পুলিশ জেলা: ১১২ কোম্পানি
হাওড়া পুলিশ কমিশনারেট: ১১০ কোম্পানি
চন্দননগর পুলিশ কমিশনারেট: ৮৩ কোম্পানি
বনগাঁ পুলিশ জেলা: ৬২ কোম্পানি
বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫০ কোম্পানি
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট: ১৩ কোম্পানি

এবারের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ। দু-এক জায়গা আর কোথাও তেমন বড়সড় অশান্তির খবর পাওয়া যায়নি। শাসক-বিরোধী সকলেই কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। রাজ্যের প্রথম দফার ১৫২টি বিধানসভায় আর পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনকে নিয়ে বিশেষভাবে সতর্ক কমিশন। আরও জোরদার করা হচ্ছে নিরাপত্তাবলয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement