shono
Advertisement
West Bengal Assembly Election

ভোটগণনার আগে শুটআউট নোয়াপাড়ায়, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর গুলি! গ্রেপ্তার ২

শনিবার রাতে স্কুটি করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী!
Published By: Subhankar PatraPosted: 12:08 PM May 03, 2026Updated: 02:44 PM May 03, 2026

ভোটগণনার আগের শুটআউট নোয়াপাড়ায়। শনিবার রাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি! স্কুটি করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে (ফুটেজের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ঘটনায় আতঙ্কে বাসিন্দারা। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শনিবার গভীররাতে বারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। আকাশ চৌধুরী ও আমন নামে দুই যুবক গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, স্কুটি করে আসে দুই যুবক। তাঁদের মধ্যে একজন বন্দুকবার করে বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তারপর পালিয়ে যায় ঘটনাস্থল থেকে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)।

এই ঘটনার পর নোয়পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভোটগণনার মুখে এই গুলিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাজনৈতিক হিংসা না কি, ব্যক্তিগত শত্রুতার জেরে কুন্দনের বাড়িতে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement