shono
Advertisement
West Bengal Assembly Election

গণনার আগে স্ট্রংরুমের বাইরে ওরা কারা? রাতেই ছুটলেন তৃণমূল প্রার্থী! চাঞ্চল্য শিবপুরে

রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুম চত্বরে অযাচিত লোকজনদের উপস্থিতির অভিযোগ উঠেছে। ভবানীপুর, কাটোয়া, বর্ধমানের পর এবার সেই অভিযোগ উঠেছে হাওড়ার শিবপুরে। গতকাল, শনিবার রাতে শিবপুরের কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলের স্ট্রংরুমে এবার বহিরাগতদের জড়ো হওয়ার অভিযোগ উঠল।
Published By: Suhrid DasPosted: 03:11 PM May 03, 2026Updated: 03:11 PM May 03, 2026

রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুম চত্বরে অযাচিত লোকজনদের উপস্থিতির অভিযোগ উঠেছে। ভবানীপুর, কাটোয়া, বর্ধমানের পর এবার সেই অভিযোগ উঠেছে হাওড়ার শিবপুরে। গতকাল, শনিবার রাতে শিবপুরের কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলের স্ট্রংরুমে এবার বহিরাগতদের জড়ো হওয়ার অভিযোগ উঠল। তৃণমূলের তরফে এই বিষয়ে কারচুপির চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।

Advertisement

আগামী কাল, সোমবার রাজ্যে ভোটগণনা। স্ট্রংরুমগুলিতে কড়া নজরদারি চলছে। কখনও বাইরে পাহারা দিচ্ছেন শাসক-বিরোধী দলের লোকজনও। একাধিক জায়গায় স্ট্রংরুমের বাইরে অযাচিত লোকজনদের দেখা গিয়েছে বলে অভিযোগ। এবার শিবপুরে বহিরাগতদের জড়ো হওয়ার অভিযোগ উঠল। শিবপুরের কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে হাওড়ার পাঁচলা জগৎবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের গণনা হবে। এই গণণা কেন্দ্রেই হয়েছে এই তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম। আর এই অবস্থায় গণনার ঠিক আগে শনিবার রাতে এই গণনা কেন্দ্রে বহিরাগত ঢুকেছে বলে অভিযোগ তুললেন জগতবল্লভপুরের তৃণমূলের কংগ্রেসের প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়।

অভিযোগ, স্কুলের ভিতর পিডব্লুডির বহিরাগত লোকজন রাতে কাজ করছেন। প্রায় ৫০ জন শ্রমিককে সেখানে দেখা গিয়েছে! কীভাবে সেখানে বহিরাগতরা ঢুকতে পারে? নজরদারি তাহলে কোথায়? সেসব প্রশ্ন উঠেছে। তৃণমূল প্রার্থীর আশঙ্কা, যে কোনও সময় ইভিএম চুরি হয়ে যেতে পারে! স্কুল চত্বরে বহিরাগতের উপস্থিতির অভিযোগে ইসিআই, আরও ও ডিএম-কে ইতিমধ্যেই জানানো হয়েছে। সুবীর চট্টোপাধ্যায় আরও জানান, তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। যদিও এই অভিযোগকে মানতে নারাজ জগৎবল্লভপুরের বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। তিনি পালটা জানিয়েছেন, এবার তৃণমূল ভোটে জিতবে না। সেজন্যই এই ধরনের অভিযোগ করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement