shono
Advertisement
WB Assembly Election 2026

নন্দীগ্রামে স্থানীয়কে মারধর শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার! ভয়ের পরিবেশ তৈরি করেছে, দাবি তৃণমূলের

শাসকদলের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তারা। তাদের আরও দাবি, যাঁকে মারধর করা হয়েছে তিনি বিজেপি করেন।
Published By: Subhankar PatraPosted: 04:24 PM Apr 03, 2026Updated: 05:06 PM Apr 03, 2026

নন্দীগ্রাম বিজেপি নেতার দাদাগিরি। তাঁকে না জানিয়ে কেন বাড়ি তৈরির কাজ করা হচ্ছে? তা বলে স্থানীয় বাসিন্দা বিমান মাইতিকে বেধড়ক মারধরে অভিযোগ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা অশোক করণ ও তাঁর দলবলের বিরুদ্ধে। আরও অভিযোগ, ওই বিজেপি নেতাকে না জানিয়ে কাজ করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি সড়ে গিয়েছে। শাসকদলের অভিযোগ, ভোটের আগে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। যাঁকে মারধর করা হয়েছে তিনিও বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি বলে তৃণমূলের। বিজেপির দাবি, তৃণমূল মিথ্যাচার করছে।

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দলবল নিয়ে বিজেপির নেতা অশোক করণ গোলকুলনগর এলাকায় এক বাসিন্দাকে মারধর করছেন। শুধু তিনি নন, তার লোকজনওকে কিল, লাথি, চড়, ঘুষি মারতে দেখা গিয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডট ইন)। আক্রান্ত বিমান মাইতি বলেন, "বাড়িতে মিস্ত্রি কাজ করছে। কেন করছে তা বলেই মারধর শুরু করে। এখন কাজ বন্ধ। তাঁকে না জানিয়ে যেন না শুরু করি তাও বলা হয়েছে।" তৃণমূলের অভিযোগ, যাঁকে মারধর করতে দেখা গিয়েছে তিনি নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা অশোক করণ। শাসকদলের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তারা। তাদের আরও দাবি, যাঁকে মারধর করা হয়েছে তিনি বিজেপি করেন।

নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, "সাধারণ গ্রামবাসীর উপর হামলা করা হয়েছে। যেভাবে মারধর করা হয়েছে তা নিন্দাজনক। আসলে শুভেন্দু অধিকারীর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। যাকে মারধর করা হয়েছে তিনি বিজেপির সঙ্গে যুক্ত।" বিজেপির নন্দীগ্রাম মণ্ডল ২ সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "ভিডিও-র সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন এআইয়ের যুগে যা কিছু সম্ভব। হারবে বুঝতে যে-কোনও বিষয়কে ইস্যু করছে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে দল ব্যবস্থা নেবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement