shono
Advertisement
West Bengal Assembly Election

'আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে', সতর্ক করল তৃণমূল

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি তৃণমূলের।
Published By: Jaba SenPosted: 07:02 PM Apr 20, 2026Updated: 08:01 PM Apr 20, 2026

বাংলায় ভোটের (West Bengal Assembly Election) মুখে ইডি, সিবিআই ও এনআইএ-র মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বাংলার মানুষকে করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই তিন কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী ১৫০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি। সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনও অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শশী ও ডেরেক।

এদিন শশী পাঁজা বলেন, "বাংলায় ভাওতাবাদী করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই, ইডি ও এনআইএ-এর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে। আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় কিছু একটা হতে চলেছে। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে।"

তৃণমূলের দাবি, একজন মহিলাকে হারাতে ১৮ ক্যাবিনেট মন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি, সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন ও ২৪০০ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে ময়দানে নামানো হয়েছে। মমতাকে বন্দ্যোপাধ্যায়কে হারাতেই সকলে একজোট হয়ে কাজ করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement