ভোটের (WB Assembly Election 2026) মুখে নতুন করে প্রচার কৌশল সাজিয়ে তুলছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার প্রতি বিধানসভা কেন্দ্র ধরে পৃথক ইস্তেহার এবং প্রতিজ্ঞা স্তম্ভ তৈরি হয়েছে। একাধিক বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই সেখানকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার প্রকাশিত হয়েছে। সেইসঙ্গে তৈরি হয়েছে দলের প্রতিজ্ঞা সম্বলিত স্তম্ভও। এবার পাহাড়ের তিনটি কেন্দ্র বাদে রাজ্যের ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে শাসকদল। প্রত্যেক কেন্দ্রের দলীয় প্রার্থীর কার্যালয়ের সামনে তাঁর নাম-সহ প্রতিজ্ঞা স্তম্ভ বসানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এই কাজ চলছে। শনিবার নিজেদের ফেসবুক পেজে এই সংক্রান্ত ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচনী প্রচারে এ এক নজিরবিহীন পদক্ষেপ। ২০২৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে ২৯১টি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নিজেদের কার্যালয়ের বাইরে একটি করে 'প্রতিজ্ঞা স্তম্ভ' বসাতে শুরু করেছে। স্তম্ভের পর্দা উন্মোচনের পর সেখানে সমাবেশ করে বক্তব্য রাখছেন। প্রতিজ্ঞা স্তম্ভে খোদাই করা বিষয়গুলি নিয়েই তাঁরা জনগণের কাছে ভোট চাইছেন এবং অঙ্গীকার করছেন যে জিতলে এসব কাজ হবে।
নির্বাচনী প্রচারে এ এক নজিরবিহীন পদক্ষেপ। ২০২৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে ২৯১টি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নিজেদের কার্যালয়ের বাইরে একটি করে 'প্রতিজ্ঞা স্তম্ভ' বসাতে শুরু করেছে। স্তম্ভের পর্দা উন্মোচনের পর সেখানে সমাবেশ করে বক্তব্য রাখছেন। প্রতিজ্ঞা স্তম্ভে খোদাই করা বিষয়গুলি নিয়েই তাঁরা জনগণের কাছে ভোট চাইছেন এবং অঙ্গীকার করছেন যে জিতলে এসব কাজ হবে। চিরাচরিত পথে প্রচারের পাশাপাশি প্রতি বিধানসভা কেন্দ্রে শাসকদলের প্রার্থীরাও এই কর্মসূচি পালন করছেন।
কীসের ভিত্তিতে তৈরি হয়েছে এই প্রতিজ্ঞা স্তম্ভ? জানা গিয়েছে, বিধানসভা ভিত্তিক দায়বদ্ধতা যা প্রতিটি অঞ্চলের প্রয়োজন অনুযায়ী তৈরি করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী, সেটাই লেখা রয়েছে স্তম্ভে। এবং প্রার্থীর কাজের জায়গায় তা স্থায়ীভাবে বসানো হয়েছে যাতে জনতার চোখে পড়ে এবং পরবর্তীতে কাজ না হলে তাঁরা সরব হতে পারেন এই স্তম্ভের প্রতিশ্রুতি দেখিয়ে। ভারতের কোনও রাজনৈতিক দলই এর আগে বিধানসভা স্তর পর্যন্ত গিয়ে প্রত্যেক প্রার্থীকে তাঁদের নিজস্ব এলাকার জন্য নির্দিষ্ট দশটি প্রতিশ্রুতি দিতে বলেনি এবং সেই প্রতিশ্রুতিগুলিকে এমনভাবে সামনে রাখেনি, যাতে সেগুলি এড়িয়ে যাওয়া বা ভুলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
'প্রতিজ্ঞা স্তম্ভ'-এর পাশাপাশি প্রতি বিধানসভা কেন্দ্রে আলাদা করে ইস্তেহারের লিফলেট প্রকাশ করেছেন প্রার্থীরা। তা এই একই প্রতিশ্রুতিগুলিকে নির্বাচনী ক্ষেত্রের প্রতিটি বাড়ি, বাজার এবং মোড়ে পৌঁছে দেওয়া হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ - বহু কেন্দ্রেই ইস্তেহার প্রকাশ এবং প্রতিজ্ঞা স্তম্ভ তৈরির কাজ হয়েছে। স্থানীয় বাসিন্দারা শাসক শিবিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, এই প্রচার কৌশল যথেষ্ট অভিনব এবং নজিরবিহীন।
